

নবীজি ﷺ-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সহজে জানা, মনে রাখা এবং প্রয়োজনের সময় দ্রুত খুঁজে নেওয়ার জন্য ‘প্রশ্নোত্তরে সীরাতুন নবী’ একটি উপকারী সংকলন। জাহিলি আরব, নবীজি ﷺ-এর বংশধারা ও জন্ম, নবুওয়াত ও প্রথম ওহি, মক্কার দাওয়াত, হাবাশা ও মদিনায় হিজরত, বদর-উহুদ-খন্দকসহ গুরুত্বপূর্ণ ঘটনাবলি—সীরাতের নানা অধ্যায় এখানে সাজানো হয়েছে সহজ প্রশ্নোত্তরের মাধ্যমে। পাশাপাশি রয়েছে নবীজি ﷺ-এর শামায়িল, আখলাক ও মুজিযা। সীরাতকে সহজে শেখা, বারবার ঝালিয়ে নেওয়া এবং বিভিন্ন সময়ের কুইজ ও প্রতিযোগিতার প্রস্তুতিতে বইটি হতে পারে একটি কার্যকর সহায়ক।