

সেক্যুলারিজম কি কেবল রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে রাখার একটি নীতি? নাকি এর শিকড় আরও গভীরে; মানুষের চিন্তা, নৈতিকতা ও জীবনদর্শনের ভেতর পর্যন্ত বিস্তৃত? সেক্যুলারিজমের বহুল প্রচলিত সংজ্ঞার আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস ও আদর্শিক ভিত্তি অনুসন্ধান করেছে ‘সেক্যুলারিজম : ইহজাগতিকতাবাদের আদ্যোপান্ত’ বইটি। ইউরোপের ধর্মীয় ইতিহাস ও চার্চের বিকাশ থেকে শুরু করে রেনেসাঁ, আধুনিক বিজ্ঞান, জ্ঞানচর্চা, নৈতিকতা, শিল্প, রাজনীতি ও সমাজব্যবস্থায় সেক্যুলার চিন্তার বিস্তার—ইত্যাদি নানা তাত্ত্বিক বিষয় সহজ, সাবলীল ও ঝরঝরে ভাষায় উঠে এসেছে মেধাবী আলিম উস্তায আম্মারুল হকের কলমে। বইটি সেক্যুলারিজমকে শুধু একটি রাজনৈতিক পরিভাষা হিসেবে নয়, বরং একটি চিন্তাধারা ও জীবনদর্শন হিসেবে পাঠকের সামনে হাজির করে। একই সঙ্গে ইসলামের দ