

আপনি কি নিশ্চিত, আপনার সন্তান নিরাপদ? কোথাও কোনোরকম খারাপ স্পর্শ বা যৌন হয়রানির শিকার হচ্ছে না? প্রশ্নটা অস্বস্তিকর, কিন্তু সচেতন বাবা-মায়ের জন্য সময়ের সবচেয়ে জরুরি প্রশ্ন। কারণ বাস্তবতা হলো, শিশুদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও হয়রানির ঘটনা দিন দিন বেড়েই চলেছে—আর অনেক ক্ষেত্রেই তা ঘটে পরিচিত মানুষের মাধ্যমেই। সচেতনতা ও সুরক্ষার গাইডলাইন: “প্রোটেক্টিভ প্যারেন্টিং” এই অস্বস্তিকর বাস্তবতাকে শুধু চোখে আঙুল দিয়েই দেখিয়ে দেয় না, বরং অভিভাবকদের সামনে তুলে ধরে—কীভাবে সচেতনতা, সঠিক প্রস্তুতি ও সুশিক্ষার মাধ্যমে সন্তানকে আগেভাগেই সুরক্ষিত করা যায়। কোন বয়সে কীভাবে সন্তানকে স্পর্শকাতর বিষয়গুলো বোঝাতে হবে এবং কীভাবে তাদের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে তারা নির্ভয়ে সব কথা ব