ঊষর মরুর বুকে বেড়ে উঠা একজন ব্যক্তির পক্ষে কি গোটা বিশ্ব খোলনলচে বদলে দেওয়া সম্ভব? তাও আবার মাত্র তেইশ বছরের সংক্ষিপ্ত মিশনে? হ্যাঁ, অসামান্য যোগ্যতা আর ধীশক্তির গুণে এই অসাধ্যকেই সাধন করেছিলেন বিশ্বমানবতার নবি মুহাম্মাদ ﷺ। একাধারে তিনি ছিলেন আল্লাহর রাসূল, তুখোড় রাজনীতিবিদ, বীর যোদ্ধা, অন্তরঙ্গ বন্ধু এবং অনুপম ব্যক্তিত্বের অধিকারী। একজন মানুষের পক্ষে সকল দিক থেকে যতটা জিনিয়াস হওয়া সম্ভব, তার সবটুকুই নিজ চরিত্রে প্রতিফলিত করেছিলেন রাসূল ﷺ। জীবনের প্রত্যেক পরতে কীভাবে তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে গেলেন, তারই সুখপাঠ্য পর্যালোচনা হাজির করা হয়েছে এই বইটিতে। পাশাপাশি মুমিনের জন্য পেশ করা হয়েছে ওহির বিধান এবং নবিজির আদর্শে উজ্জীবিত হয়ে আলোকিত জীবন গড়ে তোলার পথনির্দেশিকা।
আব্বাস মাহমুদ আল আক্কাদ"আব্বাস মাহমুদ আল আক্কাদ। মিশরীয় আধুনিক কবি, ভাষাতাত্ত্বিক ও গদ্যকার। জন্ম উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, মিশরের অন্যতম প্রাচীন সভ্যতার পটভূমি আসওয়ান নগরে। বাল্যকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী ও কঠোর অধ্যবসায়ী। তাঁর অনন্য প্রতিভা ও মননশীলতায় বিস্মিত হয়েছিলেন ইমাম মুহাম্মাদ আবদুুহুর মতো প্রাজ্ঞ বিচারক। স্কুলে থাকাকালীন পর্যটকদের সঙ্গে দোভাষী হিসেবে কাজের সুবাদে তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করলেও মাধ্যমিকে পড়ার সুযোগ পাননি আক্কাদ। পারিবারিক অসচ্ছলতার দরুন প্রবেশ করেন কর্মজীবনে। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি শিক্ষকতা, সরকারি চাকরি ও পত্রিকা সম্পাদনা থেকে শুরু করে অংশ নিয়েছেন সক্রিয় রাজনীতিতেও। বর্তমানে তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা শতাধিক। উপন্যাস, কাব্যগ্রন্থ, গবেষণাকর্ম ও অনুবাদÑসাহিত্যের প্রায় প্রতিটি শাখাতেই স¦াচ্ছন্দ্য পদচারণা রেখে গেছেন তিনি। তাঁর রচনা পরিব্যাপ্ত হয়েছে ধর্ম, দর্শন, রাজনীতি থেকে ভাষাতত্ত্ব ও ইসলামের বিস্তৃত সীমাজুড়ে। আধুনিক আরবি সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘আরবি সাহিত্যের সম্রাট’ উপাধিতে ভূষিত করা হয়। ১৯৫৮ সালের ২৫শে ডিসেম্বর মিশরের আলেকজান্দ্রিয়ায় ক্ষণজন্মা এই কালজয়ী সাহিত্যিক ইহলোক ত্যাগ করেন। "