

হঠাৎ কোনো প্রিয় খেলনা হারিয়ে গেলে, নিজের ভুলে কোনো চোট পেলে কিংবা কারো বড় কোনো বিপদের খবর কানে এলে কচি মন কান্নায় ভেঙে পড়ে। কিন্তু দুঃখের সেই কালো মেঘ কি কেবলই কান্না দিয়ে মোছা যায়? পৃথিবীর কোনো ক্ষতিই চিরস্থায়ী নয়, কারণ আমাদের আসল ঠিকানা তো এই ধূলির ধরা নয়! চরম বিপদে শান্ত চিত্তে শোক সামলানো এবং যেকোনো আঘাতে ভেঙে না পড়ে রবের দিকে ফিরে তাকানোর পরম ধৈর্য সন্তানকে শেখাবে এই অনন্য বইটি।