

চারপাশের কোলাহল শেষে নিঝুম রাতে যখন একা লাগে, কিংবা কোনো ভুলে মন ভারী হয়ে ওঠে—তখন মনের ভেতরের শূন্যতা দূর করবে কে? যে বাক্যের ওপর দাঁড়িয়ে আছে গোটা আসমান-জমিন, সেই তাওহিদের অমীয় স্বাদ কি শিশুর কোমল মনে পৌঁছেছে? ভোরের আলো ফোটা থেকে শুরু করে রাতের শান্ত ঘুম—প্রতিটি পদক্ষেপে কেবল একজনেরই মুখাপেক্ষী হওয়া যে কত বড় প্রশান্তির, তা-ই সহজ আর জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়েছে এই বইটিতে। শিশুর ঈমানকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে বইটি অনন্য।