

কেউ একটু পানি এগিয়ে দিলে কিংবা বিপদে সাহায্যের হাত বাড়ালে আমরা খুব সহজেই বলে ফেলি—‘থ্যাংক ইউ’। কিন্তু পাশ্চাত্য থেকে ধার করা এই একটি নিরেট শব্দ কি পারে কারও উপকারের যোগ্য প্রতিদান দিতে? ইসলাম আমাদের এমন এক অলৌকিক অভিবাদন উপহার দিয়েছে, যা মানুষের জন্য আল্লাহর দরবারে শ্রেষ্ঠ কল্যাণের দরজা খুলে দেয়। বাবা-মায়ের নিঃস্বার্থ মমতা থেকে শুরু করে বন্ধুর ছোট্ট উপহার—সবকিছুর বিপরীতে হৃদয় নিংড়ে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলা শেখার গল্পে ভরপুর এই বইটি।