"গল্প শুনতে-পড়তে কার না ভালো লাগে, বলো? আর সেই গল্প যদি হয় সত্য এবং মহান মানুষদের নিয়ে, তাহলে তো কথাই নেই! এই বইয়ে আমরা পড়ব প্রিয় নবিজির পরশে যারা সোনার মানুষ হয়েছিলেন, তাঁদের কাহিনি; সেইসাথে হাদিসে বর্ণিত মজার মজার সব গল্প। তাহলে চলো, শুরু করা যাক! আর হ্যাঁ, গল্প কিন্তু একা একা পড়বে না! সবাইকে সাথে নিয়ে জোরে জোরে পড়বে, কেমন? "
মুহাম্মদ আবু সুফিয়ানমুহাম্মদ আবু সুফিয়ান। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শহরের আমিরাবাদে জন্ম। শিক্ষাজীবনে প্রবেশ করেন কুরআন মাজিদ হিফজ করার মাধ্যমে। গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসা (চট্টগ্রাম), তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (ঢাকা) ও দারুল উলুম আলীয়া মাদরাসা (চট্টগ্রাম) থেকে মাদরাসা শিক্ষার পাঠ সমাপ্ত করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে করেছেন অনার্স-মাস্টার্স। পেশায় প্রকাশনাকর্মী। সম্পাদনা করেছেন অর্ধশতাধিক বই। শিশুসাহিত্য ও জীবনীসাহিত্যাঙ্গনে লেখালিখি করে চলেছেন। প্রকাশিত বই : গল্পে গল্পে ছোটোদের হাদিস শিশুর দুআ শিক্ষা শিশুর ইসলাম পরিচয় আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল (সংকলন) ইমামুল ওসাতিয়্যাহ ইউসুফ আল কারযাভী (সংকলন) ইসলামী আন্দোলনের দশ পাঞ্জেরী