

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ললামের প্রতি ভালোবাসার কথা আমরা সবাই বলি, কিন্তু আমরা কি আসলেই জানি এ ভালোবাসার দাবি কী? কেন তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা ঈমানের পূর্ণতার জন্য শর্ত? আর কেমনই-বা হওয়া উচিত সেই ভালোবাসার প্রকৃত রূপ? তাত্ত্বিক আলোচনা এড়িয়ে সাবলীল ভাষায় উদাহরণের মাধ্যমে এ বিষয়গুলোই আলোচনা করা হয়েছে বইটিতে। • নবীজির প্রতি ভালোবাসার সঠিক সংজ্ঞা এবং ঈমানের সাথে এর সম্পর্ক • কুরআন-সুন্নাহভিত্তিক প্রমাণ ও ভারসাম্যপূর্ণ দিকনির্দেশনা • সাহাবায়ে কেরাম ও সালাফদের জীবন থেকে এ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত • আমাদের জীবনে এ ভালোবাসার বাস্তব প্রকাশ কেমন হওয়া উচিত এবং কীভাবে তা বাস্তবায়ন করা যেতে পারে বিষয়গুলো পাঠকদের মাঝে শুধু মুখের কথা হিসেবে ‘নবীজির প্রতি ভালোবাসা’ নয়, বরং প্রকৃত ভালোবা