১৯৫০ সালের দিকে ফ্রান্স শাসিত আলজেরিয়ায় এক অভূতপূর্ব ঘটনা ঘটে। সাম্রাজ্যবাদী ফ্রান্স ক্যাম্পেইন চালায় নারীদের মুক্ত হতে হলে আগে পর্দা ছাড়তে হবে। এতেই আসবে মুক্তি, এতেই আসবে প্রগতি। এখনও পৃথিবীর নানান জায়গায় পর্দার বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো হয়। সেই সময় লেখা এই বইটি ছিল একটি বুদ্ধিবৃত্তিক জবাব। বর্তমান সময়ে বইটি আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক।
মাওলানা আবুল আ’লা মওদূদী (রহ.)মাওলানা আবুল আ’লা মওদূদী (রহ.) ছিলেন বিংশ শতকের অন্যতম প্রভাবশালী ইসলামিক চিন্তাবিদ, লেখক ও দাঈ। তিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন এবং উপমহাদেশে ইসলামি আন্দোলনের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার লেখনী ও দাওয়াতি কাজের মাধ্যমে অসংখ্য মানুষ ইসলামের গভীর দৃষ্টিভঙ্গি লাভ করেছে এবং মুসলিম উম্মাহর মাঝে ইসলামি চেতনা জাগ্রত হয়েছে।