"এই বইটি নারী হাদিসবিশারদগণ সম্পর্কে ড. মুহাম্মাদ আকরাম নদভির আরবি ভাষায় রচিত ৪০ খণ্ডের জীবনী অভিধানের (ইংরেজিতে সংকলিত) ভূমিকা। বইটিতে স্থান পেয়েছে সেই নারীগণের বৃত্তান্ত, যারা তাঁদের নিজ সময়ে সমাজের কেন্দ্রীয় অবস্থান থেকে হাদিস শিখেছেন এবং অন্যদের শিখিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে অর্জিত জ্ঞানের বলে নারী হাদিসবিশারদগণ যে সামাজিক মর্যাদা ও কর্তৃত্ব অর্জন করেছিলেন, বইটি তারই প্রামাণ্য দলিল। ইসলামের আবির্ভাবের পর কয়েক শতাব্দী ধরে এই নারীগণ মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্মীয় জ্ঞানের অন্বেষণে ধারাবাহিকভাবে ভ্রমণ করেছেন বিখ্যাত সব মসজিদ ও মাদরাসায়। ইসলামি সমাজে নারীর ভূমিকা কেমন হওয়া উচিতÑতারই বিশেষ চিত্র পাওয়া যাবে এই গ্রন্থে। এতে যেমন রয়েছে নারী হাদিসবিশারদগণের নিকট থেকে পুরুষদের হাদিস শিক্ষার প্রমাণ, তেমনি রয়েছে নারীদের নিকট পুরুষদের ইজাজা গ্রহণের প্রমাণও। এ ছাড়াও আছে নারীদের ক্লাসে হাদিসের তালিম নিতে পুরুষ শিক্ষার্থীদের অংশগ্রহণের নমুনা। আছে নারী শিক্ষকগণ কর্তৃক পুরুষদের প্রদত্ত সুস্পষ্ট সাক্ষ্য বা সনদ প্রদানের দলিল। আরবি ভাষায় রচিত ড. নদভির অভিধানটি নিঃসন্দেহে হাদিসশাস্ত্রের গভীর অধ্যয়ন, বিস্তর গবেষণা এবং বিশ্লেষণের এক প্রামাণ্য দলিল। তারই ভূমিকা হিসেবে আল মুহাদ্দিসাত হয়ে উঠবে নারী হাদিসচর্চাকারীদের অতীত সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনার একটি অনন্য রূপকল্প। "
ড. মুহাম্মাদ আকরাম নদভি"ড. মুহাম্মাদ আকরাম নদভি। একজন প্রভাবশালী ইসলামিক স্কলার, চিন্তাবিদ ও গবেষক। তিনি ১৯৬৩ সালে ভারতের উত্তর প্রদেশের জৈনপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে কর্মরত আছেন ক্যামব্রিজ ইসলামিক কলেজের ডিন এবং আল-সালাম ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে। এর আগে তিনি ভারতের লক্ষেèৗতে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল উলামায় পড়াশোনা শেষে ক্যামব্রিজে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। ইংরেজি, উর্দু, আরবি, বসনিয়ান, মালয়ালাম ও ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত তাঁর মোট গ্রন্থের সংখ্যা ৭৭টি। এই মূল্যবান গ্রন্থসমূহে প্রতিফলিত হয়েছে তাঁর বিচরণক্ষেত্র হাদিস, ফিকহ, আরবি ব্যাকরণ, মুসলিম মনীষীদের জীবন ও কর্ম ইত্যাদির গভীর জ্ঞান। যে গবেষণাকর্মের জন্য তিনি মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি সমাদৃত, তা হলোÑ৪৩ খণ্ডের আল-ওয়াফা বি আসমা আন-নিসা, যা রচিত হয়েছে ১০ হাজারেরও বেশি মুসলিম নারীদের নিয়ে, যাঁরা হাদিসশাস্ত্রের চর্চা ও প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আলোচ্য আল মুহাদ্দিসাত গ্রন্থটি লেখকের আল-ওয়াফা বি আসমা আন-নিসা-এর সারসংক্ষেপ।"