

‘ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান’ গ্রন্থটি মূলত নববী যুগ থেকে নিয়ে উসমানি খিলাফতের নাভারিনোর যুদ্ধ পর্যন্ত বৃহৎ যুদ্ধসমূহ নিয়ে সাজানো একটি ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থের পরতে পরতে কখনো পাবেন মুসলিম সেনাদের তরবারির ঝনঝনানি কিংবা তীরের নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ। চলতে চলতে দেখতে পাবেন মরুর বুকে ছুটন্ত ঘোড়ার পদপিষ্ট ধূলিঝড়; তার পিঠে তপ্ত রোদে ঘাম ঝরানো মরুসেনা। শোনা যাবে তেজদ্বীপ্ত কণ্ঠে বীর সেনাপতির জ্বালাময়ী ভাষণ অথবা পত্র মারফত আমিরুল মুমিনীনের গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা। কখনো-বা ছুটতে হবে পানিপথে। সামনে থাকবে অকূল দরিয়ার নাম-না-জানা বিপদের ঘনঘটা… . এই যাত্রায় আমরা সাক্ষী হবো ইতিহাসের, সাম্রাজ্যের মোড় পাল্টে দেয়া ঘটনাপ্রবাহের, যুদ্ধ-সন্ধি। কিংবা দূর্ভেদ্য কোনো দূর্গের পতনের। হেরাক্ল