

তাসাউফ ও জিহাদ নিয়ে সমাজে বিভিন্ন মাত্রার প্রান্তিকতা বিদ্যমান। জিহাদি চিন্তা লালনকারী অনেকে সুফিদের অপছন্দ করেন। আবার অনেক পীর-মাশায়েখ ও সুফিগণ জিহাদকে মনে করেন কম গুরুত্বপূর্ণ। তাছাড়া জিহাদফোবিয়া বা পশ্চিমা প্রোপাগাণ্ডার প্রভাবে সুফিবাদের ময়দানবিমুখ নিরীহ একটা রূপ উপস্থাপন ও প্রতিষ্ঠিত করার চেষ্টা নানাভাবে চলমান। ফলে অনেকের কাছেই সুফি-দরবেশি জীবন হলো নিষ্ক্রিয়তার সমার্থক; সমাজ-রাষ্ট্রের সংকট ও সংগ্রাম থেকে যারা যোজন যোজন দূরে। এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ চিন্তা কেমন হতে পারে, তারই চমৎকার নজির সিরীয় গবেষক আসআদ আল-খতীবের এই গ্রন্থ। দলিলভিত্তিক অনুসন্ধানে দেখিয়েছেন, তাসাউফ ও জিহাদ কখনো পৃথক ও পরস্পরবিরোধী ছিল না। সুফি সাধকেরা কখনোই নিজেদের কেবল নফসের বিরুদ্ধে জিহাদে সীমাবদ্ধ রাখেননি। ইসলামের অ