

মুসলিমদের জ্ঞানচর্চার ইতিহাসে পৃথিবীশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় রয়েছে ইমাম তহাবির ‘আক্বীদাহ ত্বহাবিয়্যাহ’। আর আকিদার বই হিসেবে এর মর্যাদা ও গ্রহণযোগ্যতা সকল ধারা ও ঘরানার ইসলামপ্রিয় মানুষের কাছে সকল সময়েই শীর্ষে। যুগে যুগে এ বই আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার মুখপাত্র হয়ে মানুষকে সন্ধান দিয়েছে সঠিক আকিদার। ইসলামের ইতিহাসের প্রায় প্রতিটি যুগেই রচিত হয়েছে এর ব্যাখ্যাগ্রন্থ। সকল মত ও ঘরানার মানুষই নিজেদেরকে সম্পৃক্ত করেছেন এ কাজে। এতে মানুষের মাঝে আকিদার পরিশুদ্ধ রূপ যেমন ফুটে উঠেছে, তেমনি কখনো কোথাও রয়ে গেছে প্রান্তিকতাও; মত বা ঘরানার প্রভাব। যুগের সচেতন আলেমগণ সেগুলো নিয়েও কথা বলেছেন, তুলে এনেছেন আকিদার খাঁটি তত্ত্ব ও মর্ম। ‘আক্বীদাহ ত্বহাবিয়্যাহ’র মূলানুগ অনুবাদের পাশাপাশি সালাফ ও খালাফের ব্য