

উম্মতের সর্বোত্তম পাথেয় ইসলামের প্রারম্ভে যারা ইসলামের পতাকা উঁচিয়ে তুলেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলাম আজ সারা বিশ্বে প্রতিষ্ঠিত, যারা পদে পদে সয়েছেন লাঞ্চনা, দুঃখ-কষ্ট তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম)। তারাই আামাদের আমাদের পূর্বসূরি, তারাই আামাদের গর্বের বিষয়। তারাই ছিলেন ইসলামমের প্রথম সৈনিক, তারাই ছিলেন প্রকৃত ঈমানদার। যদি আমরা নিজেদের ঈমানকে পাকাপোক্ত করতে চাই তাহলে সাহাবী রাযিয়াল্লাহু আনহুমদের জীবনী জানার বিকল্প নেই। আর জানার জন্য প্রয়োজন বিশুদ্ধ দলিলভিত্তিক কোন বই। ‘সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন’ এমনই একটি বই। বইটির প্রত্যেক খন্ডে ৫৪ জন সাহাবীর জীবনী দেয়া আছে। বইটি লেখক নিজের মত করে লিখেছেন। অন্যসব সীরাত বইয়ের মত গতবাধা নিয়মে লেখা হয়নি বইটি। এই বইটির রয়েছে বিশেষ