

যুবক-যুবতীদের ঈমানের পরিচর্যার ব্যাপারে আমাদের সমাজ ও সামাজিক প্রতিষ্ঠানগুলো অনেক উদাসীন। এই উদাসীনতা দিন দিন বেড়েই চলছে। আমাদের সমাজের যুবক-যুবতীদেরকে ইহকালীন ও পরকালীন ক্ষতি সম্পর্কে সঠিক জ্ঞান, উত্তম বুঝ না দিতে পারলে তারা এক সময় পথভ্রষ্ট হয়ে যাবে, তাদের দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। আমাদের যুবক-যুবতীরা কিভাবে তাদের চরিত্রকে হেফাজতে রাখবে, কিভাবে তারা তাদের আখিরাতকে গুছাবে, দুনিয়ার নানাবিধ পাপাচার থেকে নিজেদেরকে কিভাবে মুক্ত রাখবে, এসবের পরিপূর্ণ দিকনির্দেশনা নিয়ে রচিত হয়েছে ‘নিষ্পাপ যুবক-যুবতীর সন্ধানে’ বইটি। ফক্বীর সাইফুল্লাহ বিন পীর জুলফিকার নকশবন্দী রচিত ‘নিষ্পাপ যুবক-যুবতীর সন্ধানে’ বইটি একজন যুবক-যুবতীকে তার জীবনের প্রতিটি ধাপে ধাপে সে যেসকল ফেতনার সম্মুখীন হবে তা থেকে নিজেকে বাচি