

হারানো ঐতিহ্যের গল্প কি সন্তানকে কখনো শোনানো হয়েছে? / আমরা কি ভুলে যাচ্ছি আমাদের পূর্বসূরিদের সোনালী ইতিহাস? / সন্তানকে চেনান তার নিজের গৌরবময় ঐতিহ্য ‘পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।’ (সূরা আলাক : ০১) . আল্লাহর এই আদেশ মেনে একসময় মুসলিমরা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। শিক্ষাদীক্ষা আর জ্ঞান-বিজ্ঞানে মুসলিমরা ছিল অদ্বিতীয়। সভ্যতার পরতে পরতে ছিল তাদের অনস্বীকার্য অবদান। মুসলিম বিজ্ঞানীরা প্রতিষ্ঠা করে বিশ্বের প্রথম জেনারেল হাসপাতাল। সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা-সহ অসংখ্য অবদান বিশ্বসভ্যতায় মুসলিমরা রেখেছেন। ইবনে সিনা, সার্জারিতে যাহরাভি-সহ অগণিত বিজ্ঞানীদের আবিষ্কার আজও পৃথিবী জুড়ে ব্যবহৃত হয়। শুধু চিকিৎসাই নয়, নগর বিজ্ঞানেও মুসলিমরা ছিলেন বিশ্বসেরা। . মস