শিশু-কিশোরদের জন্য লেখক সাজিদ হাসান-এর চমৎকার কিছু কাজ কিশোর অ্যাডভেঞ্চার সিরিজ।
.
১. আকাশ ছোঁয়ার কাল :
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার ধারণা কেমন? নিশ্চয়ই ভাবেন সেখানে পড়তে পারলেই পরিত্রাণ। শিক্ষাজীবন স্বার্থক! না আপনি ভুল ভাবছেন। যা আপনার স্বপ্নের ভবিষ্যত ও বাবা-মার আকাঙ্ক্ষাকে মারাত্মকভাবে ছুরিকাহত করবে! হ্যাঁ সত্যিই। তো আলোচ্য বইয়ে উপন্যাসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ ও মুখোশ যেন বের করে আনা হয়েছে। উঠে এসেছে কিছু তিক্ত ও বাস্তব সত্য!
.
২. অদ্বিতীয়া :
এই বইটি এমনই এক অদ্বিতীয়ার গল্প। যে প্রতিনিয়ত বাধা, কটূক্তি ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও দ্বীনকে শক্ত করে আঁকড়ে ধরে। শুধু নিজেই আলোর পথে অটল থাকে না, বরং তার আলোয় অন্যরাও খুঁজে পায় হিদায়াতের পথ—তারাও হয়ে ওঠে অপরাজিতা। লেখক অত্যন্ত বাস্তবধর্মীভাবে বর্তমান সমাজের নানা চিত্র তুলে ধরেছেন—কেউ ফিরে আসে আলোর পথে, কেউ হারিয়ে যায় অন্ধকারের গভীরে। এই দ্বন্দ্ব, সংগ্রাম আর ঈমানের গল্পই বইটিকে করেছে হৃদয়স্পর্শী।
.
৩. অপুর জঙ্গলরহস্য :
অপু নামের প্রচণ্ড দুরন্ত এই কিশোরটির রেকর্ডবুকে অলরেডি জমা হয়ে গেছে দুষ্টুমি আর দুরন্তপনার সব রেকর্ড। সেই ধারায় একবার তার দেখা হয় এমন এক মানুষের সাথে, যার ব্যাপারে সে আগে কখনো ভাবতেও পারেনি। সেই থেকে সম্পূর্ণ বদলে যায় সে। কী হয়েছিল তার? জানতে হলে পড়ে ফেলতে হবে এই গল্পটি।
.
৪. অপারেশন মাংকি ফরেস্ট :
বাঙ্গিপুরের চার ব্যাটারির টীম ‘জ্যাকফ্রুট ক্লাব’। তুখোড় মিথেন, আলাভোলা টুকুন, বিটলা বিট্টু আর সবার লিডার লাড্ডু ভাই। সবাই মিলে প্ল্যান করল যাবে বান্দরবান। জয় করবে সেখানকার দুর্গম পর্বতচূড়া। একদিন সত্যি সত্যিই কাঁধে ব্যাগ ঝুলিয়ে ওরা চলে গেল মাংকি ফরেস্টের গহীনে। সেখানে গিয়ে হলো অদ্ভুত সব কাণ্ড। ওরা জড়িয়ে পড়ল ভয়ানক সব বিপদে। কী সেই বিপদ? জানতে হলে পড়ে ফেলতে হবে এই গল্পটিও।
সাজিদ হাসানসন্দীপন প্রকাশন - বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বই প্রকাশনা সংস্থা। অনলাইনে বই ব্রাউজ করুন এবং কিনুন।