

নামাজ একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো এই নামাজ। নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তবে নামাজ কবুলের প্রধান শর্তই হলো, তা বিশুদ্ধ পন্থায় আদায় করতে হবে, রাসূল সা. প্রদত্ত পন্থায় আদায় করতে হবে। ‘সুন্নাহর আলোকে আমাদের নামাজ’ বইটিতে রাস্যূল সা. যেভাবে নামাজ আদায় করতেন, যেভাবে তিনি নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছেন তার দলিলভিত্তিক বর্ণনা রয়েছে। বইটি একজন পাঠককে রাসূল সা. এর দেখানো পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিবে।