ইল্লিয়্যীন যদি হয় ভালো আমল রাখার সম্মানিত জায়গা, তবে খারাপ কাজের আমলনামা কোথায় যায়? বাবার কাছে নুসাইবা জানতে পারে মাটির বহুগুণ নিচে থাকা এক সংকীর্ণ ও ভয়ংকর কারাগার ‘সিজ্জিন’-এর কথা। কিন্তু কেন সেখানে নিক্ষিপ্ত রুহগুলোর জন্য আকাশের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়? পাপের পরিণাম ও অন্ধকার থেকে বেঁচে থাকার ঈমানী সতর্কবার্তা নিয়ে রচিত সিরিজের সবচেয়ে রোমাঞ্চকর ও শিক্ষণীয় গল্প।
নিশাত তাসনীমনিশাত তাসনীম। জন্মেছেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। কারমাইকেল কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স এবং ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদরাসা থেকে তাফসির বিভাগে কামিল সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই টুকটাক লেখালেখির সাথে সম্পৃক্ত। এখন পর্যন্ত তার লিখিত বই তিনটি। এটি তার চতুর্থ বই। এ ছাড়াও তিনি ফুলের মেলা, সোনার বাংলাসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন।