

‘কুরআনের বর্ণনায় শয়তান’ গ্রন্থে লেখক কুরআনের টেক্সটে আমাদের শয়তান ও তার কার্যক্রম, আমাদের জীবনে তার উপস্থিতি ও প্রভাব সম্পর্কে বিস্তারিত এক ধারণা দিতে চেয়েছেন। সৃষ্টির সেই শুরু থেকেই শয়তান মানুষের জীবনকে বিপদগামী করার চেষ্টা করছে নানান পন্থায়, নানান অস্ত্রে, নানান কৌশলে। কোনোটা আমরা বুঝি, আবার কোনোটা বুঝি না! এই বোঝা-না-বোঝার অস্পষ্ট যাপনে বক্ষ্যমাণ গ্রন্থ আমাদের জন্য এক আলোকমশাল হয়ে দাঁড়াবে। আমাদের দৈনন্দিন জীবনে শয়তানের সুগভীর উপস্থিতি কীভাবে পরিচালনা হয়, কীভাবে এই উপস্থিতি তার কার্যক্রমকে স্পষ্ট করে তোলে এবং আমাদের হৃদয়ে তার যে নিয়ত বসবাস ও আমাদেরকে বিপদগামী করার যে নানান পদ্ধতি—সেইসব বিষয়কে ব্যাখ্যামূলকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে পুরো গ্রন্থে। কুরআনের মোট ৬৯টি স্থানে শয়তান নিয়ে আ