

সোনালি মানুষদের গল্প শুনবে? সোনালি মানুষ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবিগণ। তাঁরা ছিলেন রাসূলের স্নেহধন্য, ভালোবাসার পাত্র। দুর্গম পথ পাড়ি দিয়ে তাঁরা ছুটে চলেন সত্য-ন্যায়ের সন্ধানে। শিরক ও কুফর ছেড়ে ঈমান আনেন আল্লাহর ওপর। এভাবেই তাঁরা জিতে নেন মহান রবের সন্তুষ্টি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সোনালি সেই মানুষদের অন্যতম। ইসলামের দ্বিতীয় খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর পর শ্রেষ্ঠতম সাহাবি। সত্য আর মিথ্যার পার্থক্যকারী। ইসলামের প্রশ্নে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আপসহীন। তাঁর দৃঢ়তা, অটুট সংকল্প আর মিথ্যার বিরুদ্ধে সংগ্রামের গল্প আজও সাহস জোগায় প্রাণে প্রাণে। উমর রাদিয়াল্লাহু আনহু-এর ইসলাম গ্রহণ ছিল এক বিস্ময়কর ঘটনা। তাঁর মুসলিম হওয়ার পর মুসলিমদের সাহস বেড়ে দ্বিগুণ