আল্লাহ তাঁর সৃষ্টিজগতের সকলকে নিঃশর্তভাবে ভালোবাসেন। এ ভালোবাসা আকাশের চেয়েও বিশাল, সমুদ্রের চেয়েও গভীর। যখন জগতের সবাই ঘুমিয়ে পড়ে, তখনও মহান আল্লাহ আপনার পাশে জেগে থাকেন। আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকে যে কান্না, আল্লাহ তাও দেখেন। আপনার যে কষ্টের কথা জগতের কেউ জানে না, আল্লাহ তাও জানেন। আপনার পাপের চাইতে আল্লাহর ভালোবাসা অনেক বড়ো। আপনার কাঁটাযুক্ত যে অংশের ব্যাপারে আপনি নিশ্চিত যে কেউ তা গ্রহণ করবে না, আল্লাহর স্নেহপূর্ণ ভালোবাসা তাও গ্রহণ করতে প্রস্তুত। এ গ্রন্থ আপনাকে আল্লাহর সেই চিরন্তন ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দেবে-যা আপনি নিজের ভেতর বহন করে চলেছেন, কিন্তু যার গভীরতা আপনি আজও অনুভব করতে পারেননি।
এ হেলওয়া"এ হেলওয়া। একজন সত্যানুসন্ধিৎসু বিদগ্ধ লেখিকা। বেড়ে উঠেছেন তুরস্কের কাপাডোসিয়া গ্রামের সবুজ পরিবেশে। মুসলিম পরিবারের সন্তান হলেও কৈশোরে ইসলামচর্চা থেকে বেশ দূরে ছিলেন। পরিণত বয়সে তিনি মনের গহিনে অনুভব করতে থাকেন প্রশান্তির তীব্র খরা। এই খরা কাটিয়ে মনের জমিনে প্রশান্তির জোয়ার আনতে ছুটেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সফর করেছেন বিভিন্ন ধর্মের তীর্থভূমি। অবশেষে পেয়েছেন সেই কাক্সিক্ষত প্রশান্তির ফোয়ারা। রবের ভালোবাসার আবেহায়াত পানে তৃপ্ত করেছেন তৃষিত হৃদয়। এরপর থেকেই তিনি বনে যান রবের প্রেমের ফেরিওয়ালা। এ হেলওয়া প্রায় পনেরো বছর ধরে আত্মন্নোয়ন ও ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর লেখালিখি ও বক্তৃতা করে আসছেন। গত কয়েক বছরে আধ্যাত্মিক বিষয়ে তাঁর হৃদয়স্পর্শী লেখনী এবং বান্দার সাথে রবের চিরন্তন ভালোবাসার বর্ণনা লাখো পাঠকের হৃদয় কেড়েছে। তিনি আধ্যাত্মিকতাসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালিখি করেন ছঁৎধহয়ঁড়ঃবংফধরষু নামক ব্লগে। "