Home / Book / সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (২ খণ্ড)

সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (২ খণ্ড)

Category
Book

আমার একেকজন সাহাবি আকাশের দীপ্তিমান নক্ষত্রের ন্যায়। তোমরা যাকেই অনুসরণ করো না কেন, সত্যপথের দিশা পেয়ে যাবে। রাসুল সা.-এর এরকম সত্যবাণীর পর আমাদের একটুও বুঝতে অসুবিধে হয় না, সাহাবায়ের কিরামের মর্যাদা কতখানি! . কিন্তু কীসের বলে তারা এই সুমহান সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছেন—! কী এমন কারণ ছিল—যাতে তারা সবাই আমাদের জীবনপথে চলার সর্বোত্তম আলোকিত দিশা হয়ে রয়েছেন! প্রিয় পাঠক, এর একটাই মাত্র কারণ। তাদের ঈমানদীপ্ত জীবন! . বক্ষ্যমাণ বইটির প্রতিটি পাতায়, প্রতি পরতে পরতে আপনি অনুভব করবেন বিশ্বাসী জীবনের আনন্দ এবং দীপ্তিমান হৃদয়ের সূর্যশিখা। পড়তে পড়তে আপনি চলে যাবেন সাহাবায়ে কিরামের যুগে। মনে হবে—এই তো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লামের কাছে বসে আছেন আবু বকর রাজি.! উমার রাজি.-এর সাথে উসমান

৳ 1,000৳ 2,00050% OFF
In Stock — 20 available
1
মাত্র 20টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
রSold & Shipped Byরাহনুমা প্রকাশনী★ 0.0
বিবরণরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
আমার একেকজন সাহাবি আকাশের দীপ্তিমান নক্ষত্রের ন্যায়। তোমরা যাকেই অনুসরণ করো না কেন, সত্যপথের দিশা পেয়ে যাবে। রাসুল সা.-এর এরকম সত্যবাণীর পর আমাদের একটুও বুঝতে অসুবিধে হয় না, সাহাবায়ের কিরামের মর্যাদা কতখানি! . কিন্তু কীসের বলে তারা এই সুমহান সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছেন—! কী এমন কারণ ছিল—যাতে তারা সবাই আমাদের জীবনপথে চলার সর্বোত্তম আলোকিত দিশা হয়ে রয়েছেন! প্রিয় পাঠক, এর একটাই মাত্র কারণ। তাদের ঈমানদীপ্ত জীবন! . বক্ষ্যমাণ বইটির প্রতিটি পাতায়, প্রতি পরতে পরতে আপনি অনুভব করবেন বিশ্বাসী জীবনের আনন্দ এবং দীপ্তিমান হৃদয়ের সূর্যশিখা। পড়তে পড়তে আপনি চলে যাবেন সাহাবায়ে কিরামের যুগে। মনে হবে—এই তো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লামের কাছে বসে আছেন আবু বকর রাজি.! উমার রাজি.-এর সাথে উসমান রাজি.-এর প্রতিযোগিতা চলছে দান নিয়ে! এই একজন সাহাবি বিয়ে করলেন—ওয়ালিমা খেতে যেতে হবে! অমুক মহিলা সাহাবি এলেন উম্মুল মুমিনিনদের কাছে এটা জানতে… ইহুদিদের সাথে লেনদেন… যুদ্ধ, সন্ধি… আরও… আরও… . কখনো পড়তে পড়তে আপনি হারিয়ে যাবেন শহর মদিনায়—সেই চৌদ্দশত বছর আগের হিরণ্ময় সময়ে—পবিত্রতম শহরের শুদ্ধতম মানুষদের সান্নিধ্যে! এবং দেখতে পাবেন—ঈমানের বলে তারা কতটা বলীয়ান ছিলেন! যারা মাত্র একশ বছরেরও কম সময়ে রোমান-পারসিকদের কুফুরি, অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছিলেন খালি পায়ে যুদ্ধ করে! আবার কখনো খেয়াল করবেন—তপ্ত রোদের নিচে ঝলসানো বালিতে কাফেররা তাদের শাস্তি দিচ্ছে; শর্ত একটাই—ইসলাম ত্যাগ করতে হবে। অথচ তারা কেবলই বলে যাচ্ছেন, আহাদ, আহাদ—আল্লাহ এক, আল্লাহ এক! . বইটি সাজানো হয়েছে প্রত্যেক খণ্ডে ৫৪জন সাহাবির জীবনের গল্পভাষ্য দিয়ে। লেখক অন্যসব সিরাত বইয়ের মতো গৎবাঁধা নিয়মে না লিখে আরেকটু ক্লাসিকাল করে লিখেছেন, যেন পাঠকের বুঝতে কষ্ট না হয়—সময়টা খুব দূরের। অন্যদিকে লেখক একেকজন সাহাবির জীবনী একেকভাবে, একেক জায়গা থেকে শুরু করায়, সবার জীবনী একইভাবে না লেখায় পাঠক একেকজন সাহাবির জীবনীতে একেক ধরনের স্বাদ পাবেন। আর কাহিনিগুলো বেশি বড় না হওয়ায় পাঠকের হাঁপিয়ে ওঠারও ভয় নেই। অন্যদিকে লেখক নিজের প্রজ্ঞা ও হৃদয়াবেগের সমন্বয়ে তৈরি করেছেন নিজস্ব এক ভাষাশৈলী; ফলত সাহিত্যমানের বিচারেও বইটি হয়ে উঠেছে অনন্য ও ক্লাসিক ঘরানার। . প্রিয় পাঠক, কিছু বই আছে পড়ার, মানে শুধু পড়ার জন্যই। আর কিছু বই আছে শুধু পড়ার নয়—কাছে রাখারও, যেন চাইলেই যখন-তখন একটু উল্টে যা জানার ইচ্ছা তা জেনে নেওয়া যায়! সব সময় ব্যাগে যত্নের আয়নার মতো রেখে দেওয়া যায়—হাতছাড়া হওয়ার শঙ্কা নিয়ে। সাহাবায়ে কিরামের ঈমানদীপ্ত জীবন সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই যেটা বলতে হবে—এটা একটা কাজের বই। একেবারে সাহাবায়ে কিরামের জীবনের মৌলিক সারাংশ, মানে মাখনটুকু এতে তুলে এনেছেন লেখক। . সাহাবায়ের কেরামের ঈমানদীপ্ত জীবন সম্পর্কে জানতে ও বুঝতে এই মূল্যবান বইটি সংগ্রহ করুন।

Frequently bought together

Selected 4 items
Items৳ 1,670
Total৳ 1,670

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন