

৪/৫ বছর বয়সি শিশুর মন থাকে চঞ্চল। তার সামনে তখন অজানার বিশাল জগত। তার জানার শুরুটা হোক কুরআনের ভাষা দিয়ে। চঞ্চলা মনের শেখার জার্নিটা হোক রঙিন, সহজ ও সুন্দর। 'সহজে আরবী শিখি - ১' বইটি এমন শিশুদের জন্য হতে পারে সর্বপ্রথম পছন্দ। এতে রয়েছে - ▪️আরবী হারফসমূহের সচিত্র পরিচিতি। রয়েছে অংকনসহ আনন্দদায়ক একটিভিটি। ▪️হারাকাতের সচিত্র পরিচিতি ও একটিভিটি। ▪️ হারাকাতসহ সচিত্র কালিমাহ (শব্দ) ▪️ সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস ▪️ছোটদের উপযোগী হাদীস ▪️ছোট ছোট ছন্দবদ্ধ আরবী কবিতা ▪️১২৮টি বস্তুর সাথে আরবিতে পরিচয়