

পাঠকদের ব্যক্তি ও সামাজিক জীবনে দায়িত্বশীলতা ও প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবারের মতো ষোলোর এবারের সংখ্যাতেও থাকছে লিডারশীপ, ফিনান্সিয়াল লিটারেসি, লাইফ স্কিলস, মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রায়োগিক ও বাস্তবসম্মত টিপস, ট্রিক্স ও সমাধান। এর পাশাপাশি লেখাপড়া ও মস্তিস্ক ধারালো করার জন্য আছে টিপস, ধাঁধা ও রহস্যজট। আমরা চেষ্টা করি জীবনের কঠিন বিষয়গুলোর সমাধান ষোলোর পাঠকদের কাছে সহজ করে তুলে ধরতে। তাই এই বিষয়গুলো কখনো গল্প, কখনো কথোপকথন, কখনোবা নাসীহাহর আদলে উপস্থাপন করা হয়। কোনো জাতির আত্মপরিচয় গঠনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান নিজেদের ইতিহাস ও ঐতিহ্য চর্চা। কিন্তু নিজেদের ইতিহাস সম্পর্কে বিস্মৃত থাকার মাধ্যমে আজ আমরা, বাংলার মুসলিমরা নিজেদের আত্মপরিচয় হারাতে