

ষোলো ম্যাগাজিনে আমরা শুরু থেকেই চেষ্টা করছি, কিশোর-তরুণদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যার গভীরে পৌঁছে সঠিক পথের নির্দেশনা দেওয়ার। ষোলোর পাতায় পাতায় আমরা তুলে ধরি কিশোর কিশোরী তরুণ -জীবনের কঠিন প্রশ্নগুলোর সহজ ও চিরায়ত সমাধান। হতাশা, দুশ্চিন্তা, প্রেম, আত্মহত্যার মতো জীবনবিধ্বংসী সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার পথ বাতলে দেওয়ার চেষ্টা করি আমরা। একইসাথে, মজার মজার গল্প, থ্রিলার, ইতিহাস, ভ্রমণকাহিনি, এবং কমিকসের মতো বিষয়গুলোর মাধ্যমে আমরা পাঠকের মননশীলতাকে বিকশিত করার চেষ্টা করি। শারীরিক বিকাশের জন্য লাইফস্কিলস ও শরীরচর্চার বিভিন্ন টপিকও ষোলোতে থাকে। কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের একঘেয়ে জীবনের মধ্যেও আনন্দ ও শিক্ষার সংমিশ্রণ এনে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তাই নিয়মিত আয়োজনের পাশাপাশি প