

আমাদের জীবনের প্রথম ও মৌলিক একটি অংশ প্রাতিষ্ঠানিক পড়াশোনার জীবন। বেশির ভাগ মানুষের জীবনই এই পড়াশোনার রোডম্যাপ ধরে এগিয়ে চলে। সবাই যে পড়ে এমন না, কিন্তু আমাদের জীবন-বাস্তবতা ও পৃথিবীর প্রায়োগিক নিয়মে পড়াশোনার কোনো বিকল্প নেই। জ্ঞানার্জনের প্রথম ও অপরিহার্য পথ হিসেবেও পড়ালেখাকে প্রথম সারিতে রাখা যায়। তবে যুগ পরিবর্তনের সাথে সাথে পড়ালেখার নিয়ম, শিক্ষাবর্ষ, সার্টিফিকেটের ধরন সব কিছুই প্রতিনিয়ত বদলাচ্ছে। এর সাথে তাল মিলিয়ে বদলাচ্ছে আমাদের ভাবনা ও রুটিনপদ্ধতিরও বিরাট অংশ। সহজ কথায় বলা যায়, আমরা এখন প্রাতিষ্ঠানিক ক্লাস-সিস্টেমে নির্দিষ্ট টাইমফ্রেম ও রুটিনমাফিক সময়ের কাছে বন্দি। ফলে আমাদের পড়ালেখাসংক্রান্ত সময় ও ফিজিক্যাল অবস্থাও একটা নির্দিষ্ট অনুভূতির কাছাকাছি থাকে। এ সমস্ত বিষয়-আশয়কে উপলব্ধি করে