সেই আকাক্সক্ষা থেকেই আয়োজিত হয়েছিল বিশ্বে সিরাতগ্রন্থ রচনা প্রতিযোগিতা—১৯৭৬। রাবেতায়ি আলামে ইসলামি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বিশ্বের প্রথিতযশা সিরাতবেত্তাগণ জমা দিয়েছিলেন ১১৮২টি সিরাত গবেষণাকর্ম। বিশ্বে আয়জনের সেই বিশাল সমাহার থেকে দ্বিতীয় স্থান অধিকারী সিরাত গ্রন্থের নাম ‘খাতামুন-নাবিয়্যিন (Muhammad ﷺ The Final Messenger)। সেই অমূল্য রত্নেরই বাংলা অনুবাদ ‘মুহাম্মাদ ﷺ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার’।
ড. মাজিদ আলি খান"ড. মাজিদ আলি খান। একজন প্রখ্যাত ইসলামি স্কলার ও সিরাতবিশারদ। তিনি একই সাথে পাশ্চাত্য ও ইসলামি শিক্ষায় সুশিক্ষিত। তিনি বিংশ শতাব্দীর শেষ দিকে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং সুন্নিতত্ত্ব-এর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম বৈরুত থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পেশাজীবনে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে এবং জামিয়া মিল্লিয়া ইসলামিয়া-এর ইসলামিক অ্যান্ড আরব ইরানিয়ান স্টাডিজ বিভাগে শিক্ষকতা করেন। ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে তাঁর অসংখ্য গবেষণাধর্মী প্রবন্ধ ও সাহিত্য। "