"একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, দুনিয়ার আলো দেখা থেকে অন্তিম নিশ্বাস পর্যন্ত—প্রতিটি মুহূর্তের জন্য ইসলাম প্রদান করেছে চমৎকার সব দিকনির্দেশনা। কখনো জানার আলস্যে, কখনো-বা সঠিক তথ্যের অভাবে এর সবকিছু আমাদের পালন করা হয়ে ওঠে না। সেই শূন্যতাটাই ঘোচাতে চেয়েছে মুমিনের রাতদিন। একজন মুমিনের জীবন চলার ক্ষেত্রে যাবতীয় শিষ্টাচার ও দৈনন্দিন আমল এই বইয়ে চমৎকারভাবে বিধৃত হয়েছে। চর্যা ও চর্চার ইসলামে আপনাকে স্বাগত। "
মুফতি আবু বকর ইবনে মুস্তফা"মুফতি আবু বকর ইবনে মুস্তফা। জন্ম ১৯৭৩ খ্রিষ্টাব্দে। ভারতের গুজরাট প্রদেশস্থ পাটনায়। পড়ালেখা গুজরাটের প্রসিদ্ধ প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন জাবেলে। ১৯৯৪ খ্রিষ্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর থেকে অদ্যাবধি জাবেলেই অধ্যাপনারত আছেন। উর্দু ও ফারসি ভাষায় ইলমি ও আমলি বিচিত্র বিষয়ে লেখালিখি করছেন। দরসে নেজামির সিলেবাসভুক্ত অনেক কিতাবের সংস্কার তাঁর হাতে হচ্ছে। এ পর্যন্ত তাঁর ১১টি কিতাব আলোর মুখ দেখেছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশকিছু।"