অফুরান রহমত আর অনুগ্রহে বেষ্টিত থাকার পরও আমরা প্রায়শই ভুলতে বসি দয়াময় রবের মহিমা। তাঁর আদেশ ভুলে নিয়ত ডুবে থাকি পাপের দরিয়ায়। কিন্তু আমাদের রব তো অনন্ত করুণার আধার; ক্ষমা প্রদর্শনে অকুণ্ঠ, অকৃপণ! অনুতাপে দগ্ধ হৃদয়ের মিনতি কখনোই ফিরিয়ে দেন না তিনি। কিন্তু কী করে ক্ষমা মাঙব রবের দুয়ারে? জানাব সহস্র অব্যক্ত ফরিয়াদ আর একান্ত চাহিদার কথা? কী হবে অশ্রুসিক্ত দুআর নন্দন? যুগে যুগে এমনই একঝাঁক হৃদয়গ্রাহী মধুময় শব্দমালা ধ্বনিত হয়েছে সালাফদের একনিষ্ঠ প্রার্থনায়। এ বইটি সেসব অনন্য ফরিয়াদের অনবদ্য সংকলন।
শাইখ ওমর সুলেইমান"শাইখ ওমর সুলেইমান। একজন তরুণ ইসলামিক স্কলার। জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। নাগরিক অধিকার নিয়ে কাজ করে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বেশ ভালো পরিচিতি পেয়েছেন। ধর্মীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং জ্ঞানগর্ভ উপস্থাপনা বিশ্বজুড়ে তাঁকে প্রবল জনপ্রিয় করে তুলেছে। তিনি ÔYaqeen Institute for Islamic ResearchÕ -এর প্রতিষ্ঠাতা সভাপতি। কর্মজীবনে তিনি সাউদার্ন মেথোডিস্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের একজন অধ্যাপক। অনলাইনে তুমুল জনপ্রিয় এই দাঈ তরুণ প্রজন্মের ভাষায় কথা বলেন, তরুণদের প্রয়োজনীয় কথা বলেন। তাঁর উপস্থাপনায় রয়েছে নান্দনিকতার ছোঁয়া।লিখেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই। "