Home / উপন্যাস / ধরণির পথে প্রান্তে

ধরণির পথে প্রান্তে

"মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। মানুষের মাঝে যে প্রতিভা আর রহস্য লুকোনো, তা এককথায় অবিশ্বাস্য। প্রতিটি মানুষের জীবনে রয়েছে বহুবিধ রূপ । ভালো-মন্দ, বিখ্যাত-অখ্যাত, বড়ো-ছোটো, নারী-পুরুষ—প্রত্যেকের মনে রয়েছে ‘নিজস্ব জগৎ’। সেখানেই লুকোনো থাকে জীবনের সমস্ত অব্যক্ত কথা। অধিকাংশ সময় বিশ্বের কেউ তা জানতে পারে না; এমনকী একান্ত কাছের মানুষও না। বৈচিত্র্যময় ও রহস্যাবৃত সমস্ত নীরব কথামালা নিয়েই সে কবরে চলে যায়। একজন মুসাফিরের জন্য ‘ভ্রমণ’ হলো সিনেমার সেলুলয়েড পর্দা, যেখানে জীবন ও সমাজের সেই রহস্যাবৃত অভিব্যক্তি ধরা পড়ে, যদি সেই মুসাফির ‘মানুষ’ পড়তে পারেন। চলুন, বিশ্বের নানা দেশের কজন ‘মানুষ’-কে পড়ে আসি। "

৳ 155৳ 36057% OFF
In Stock — 10 availableমাত্র 10টি বাকি
1
মাত্র 10টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
ISBN
9789849633549
গSold & Shipped Byগার্ডিয়ান পাবলিকেশন্স★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
"মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। মানুষের মাঝে যে প্রতিভা আর রহস্য লুকোনো, তা এককথায় অবিশ্বাস্য। প্রতিটি মানুষের জীবনে রয়েছে বহুবিধ রূপ । ভালো-মন্দ, বিখ্যাত-অখ্যাত, বড়ো-ছোটো, নারী-পুরুষ—প্রত্যেকের মনে রয়েছে ‘নিজস্ব জগৎ’। সেখানেই লুকোনো থাকে জীবনের সমস্ত অব্যক্ত কথা। অধিকাংশ সময় বিশ্বের কেউ তা জানতে পারে না; এমনকী একান্ত কাছের মানুষও না। বৈচিত্র্যময় ও রহস্যাবৃত সমস্ত নীরব কথামালা নিয়েই সে কবরে চলে যায়। একজন মুসাফিরের জন্য ‘ভ্রমণ’ হলো সিনেমার সেলুলয়েড পর্দা, যেখানে জীবন ও সমাজের সেই রহস্যাবৃত অভিব্যক্তি ধরা পড়ে, যদি সেই মুসাফির ‘মানুষ’ পড়তে পারেন। চলুন, বিশ্বের নানা দেশের কজন ‘মানুষ’-কে পড়ে আসি। "
Ziaul Haque

"কুষ্টিয়ার সন্তান জিয়াউল হক। জন্ম ১৪ ফেব্রুয়ারি, ১৯৬০ । তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত পিতার কর্মস্থল করাচিতেই কেটেছে শৈশব, কৈশোর আর তারুণ্যের দিনগুলো। ৭৪-এ কুষ্টিয়া জেলার দৌলতপুরের ফিলিপনগরে প্রত্যাবর্তন। মেন্টাল হেলথ নার্সিং, মেন্টাল হেলথ, সাইকিয়াট্রিক রিহাবিলিটেশন-এ পড়াশোনা করেছেন তিনি। সর্বশেষ ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে মেন্টাল হেলথ, ইএমআই এবং ডিমেনশিয়া ম্যানেজমেন্ট কোর্স শেষ করে ইংল্যান্ডেই একটি বেসরকারি মেন্টাল হাসাপতালের ডেপুটি ম্যানেজার এবং ক্লিনিকাল লিড হিসেবে কর্মরত ছিলেন । নাবিকের নোঙ্গর হয় ঘাটে ঘাটে । শৈশবেই খেলাচ্ছলে কলম হাতে নিয়ে লিখতে বসা । একজন নাবিক পিতার সন্তান লেখক জিয়াউল হকও জীবনের দুই-তৃতীয়াংশ সময়ই দেশের বাইরে কাটিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ পেরিয়ে চাকরির সুবাদে ইংল্যান্ডে স্থায়ীভাবে অবস্থান করে এখন নিয়মিত লেখালেখি করছেন । এ পর্যন্ত তার ২২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে । তন্মধ্যে ‘বই খাতা কলম, মানব সম্পদ উন্নয়নে আল-কুরআন, ব্রিটেনে মুসলিম শাসক, বাংলাদেশের শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থা, ইসলাম : সভ্যতার শেষ ঠিকানা, ইসলামি শাসন ব্যবস্থা : মৌলিক দর্শন ও শর্তাবলি, ধরণীর পথে পথে, অন্তর মম বিকশিত করো' অন্যতম। "

Frequently bought together

Selected 4 items
Items৳ 805
Total৳ 805

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন