

ছোটদের ৫০ হাদীস, চরিত্র গঠনের প্রথম পাঠ আজকের যুগের বাচ্চারা দ্বীনের শিক্ষায় যে পিছিয়ে আছে তার একটা মৌলিক কারণ সকাল বেলার মক্তব বন্ধ হয়ে যাওয়া। মক্তবগুলোতে কুরআন-হাদীস ছাড়াও ইসলামের মৌলিক ধারণা, আদব-কায়দা এসব শুরুতেই শিখে যেত ছোট সোনামণিরা। মক্তব চালু না থাকায় এসবও আর হয়ে উঠছে না। কিন্তু তাই বলে কি আমাদের বাচ্চারা এসব শিখবে না? চিরদিন বঞ্চিতই থেকে যাবে? . না। কাজেই আসুন ওদের হাতে তুলে দিই এই 'ছোটদের ৫০ হাদীস' বই। শিশুদের চারিত্রিক ও মানসিক গঠনে বইটি মক্তবের শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। . ছোটদের ৫০ হাদীস প্যাকেজে ছোটদের জন্য ৫০টি হাদীস বাছাই করা হয়েছে। হাদীসগুলোকে ছোটদের উপযোগী করে শিক্ষা সহকারে রঙিন ও ঝকঝকে ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এক মলাটেই ইসলামের মৌলিক ব্যা