

অন্ধকার রাত্রির মতো আমাদের দিকে এখন ধেয়ে আসছে ফিতনা। আমরা সকালে ইমান নিয়ে ঘর থেকে বের হলেও বিকেলে ঘরে ফিরছি ইমান হারিয়ে! আর তা ঘটছে আমাদের অনেকের অজান্তেই! কেননা, আমরা অনেকে অজ্ঞতার কারণে জানিই না, কেন, আর কী কারণে—হারিয়ে যাচ্ছে আমাদের ইমান! ‘কীভাবে হব আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম’ মাওলানা সফিউল্লাহ ফুয়াদ অনূদিত ইমান ও আকিদা বিষয়ক জরুরি ও প্রামাণ্য এক গ্রন্থ। যে গ্রন্থে আমরা জানতে পারবো, কতভাবে একজন মুসলিম তার ইমান হারিয়ে ফেলতে পারে নিজের অজান্তেই। মুসলমান হওয়ার দাবিদার অসংখ্য মানুষের মুখে প্রতিদিন অজান্তে যেসকল কুফরি উক্তি উচ্চারিত হয়, ইমান ও বিবাহ নবায়ন করার জন্য যেগুলো থেকে তাওবা করার কোনো বিকল্প নেই, ১১টি শিরোনামে তেমন প্রায় ৫০০টি উক্তির বিবরণ এবং ৭৭টা বিদআত, ৪৫৪টা কবিরা-গুনাহ ও ৫০টা সগিরা-