"জিহাদ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। অথচ প্রাচ্য ও প্রতীচ্যে মুসলিম-অমুসলিম উভয় মহলে জিহাদ সম্পর্কে এতটাই ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে, ভুল ও মিথ্যার সমুদ্র সেচে সঠিক ও সত্যের খাঁটি মুক্তো বের করা রীতিমতো দুঃসাধ্য কাজে পরিণত হয়েছে। সমকালীন দুনিয়ার অন্যতম সেরা স্কলার ড. তারিক রমাদান এই কঠিন কাজটি সম্পন্ন করেছেন দক্ষ হাতে। জিহাদ নিয়ে আলোচনা করতে গেলে অবধারিতভাবে আরও অন্তত তিনটি বিষয় প্রাসঙ্গিক হয়ে ওঠে—সহিংসতা, যুদ্ধ ও শান্তি। এ গ্রন্থে ড. তারিক রমাদান যে গভীর অন্তর্দৃষ্টি থেকে উপরিউক্ত চারটি বিষয়ের অবতারণা করেছেন—তা পাঠককে চমৎকৃত করবে, ইনশাআল্লাহ। জিহাদ, সহিংসতা, যুদ্ধ ও শান্তি সম্পর্কে মানুষের ভাবনার দুনিয়ায় শুদ্ধতার ঝড় তুলবে এই ছোট্ট গ্রন্থটি। "
তারিক রমাদান"শহিদ হাসান আল বান্না’র পৌত্র তারিক রমাদান। তিনি একজন সুইস শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও লেখক। তারিক রমাদান ২০০৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসের টাইম ম্যাগাজিন-এর জরিপ অনুযায়ীÑএকুশ শতকে পৃথিবীর সেরা ১০০ জন বিজ্ঞানী ও চিন্তাবিদের মধ্যে অন্যতম। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব অরিয়েন্টাল স্টাডিস-এর কন্টেমপোরারি ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক। এ ছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেন। এ ছাড়াও তিনি কাতার বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়া পেরিলস বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের ভিজিটিং প্রফেসর। পাশাপাশি জাপানের দোশিশা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো এবং কাতারে অবস্থিত রিসার্চ সেন্টার অব ইসলামিক লেজিসলেশন অ্যান্ড ইথিক্স-এর ডিরেক্টর। তিনি চিন্তা-গবেষণা বা ইজতিহাদের মাধ্যমে মুসলিম জীবনের নতুন সমস্যাগুলো সমাধানের জন্য সামাজিক বিজ্ঞান ও ইসলামি ফিকাহ শাস্ত্রের মূলনীতির মাঝে সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন বিষয়ে ত্রিশটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন এবং সারা পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন।"