

ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি ঈমান মানুষের সবচেয়ে বড় দৌলত। দুনিয়ার ধন-দৌলত হেফাজতের জন্য মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবার দিকগুলো সম্পর্কে অবগত হয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, তেমনি ঈমানের দৌলতের সুরক্ষার জন্যও ঈমান নষ্টের কারণগুলো সম্পর্কে অবগত হওয়া অপরিহার্য একটি বিষয়। বাংলা ভাষায় এই বিষয়ক গ্রন্থাবলি বেশ অপ্রতুল। নিকট অতীতে ঈমান ভঙের কারণ নিয়ে বাংলা ভাষায় যে সব বইপত্র প্রকাশিত হয়েছে, সেগুলোতে উল্লেখিত কোনো কোনো কারণ অধিকতর ব্যাখ্যার অবকাশ রাখে। অন্যথায় একজন সাধারণ পাঠক মুসলিম ব্যক্তিকেও কাফের ভেবে বসতে পারে। আর এটা তো জানা কথাই, অমুসলিমকে মুসলিম মনে করা যেমন মারাত্মক অন্যায়, তেমনি মুসলিমকেও অমুসলিম মনে করা মারাত্মক অপরাধ। সে জন্য প্রয়োজন ছিল, এই বিষয়ে অধিকতর বিশ্লেষণসমৃদ্ধ কোনো বই বাংলা