Home / ইসলামি অঞ্চল, শাসনব্যবস্থা ও রাজনীতি / ইসলামী নেতৃত্বের গুনাবলী

ইসলামী নেতৃত্বের গুনাবলী

এখনো কোনো রিভিউ নেইSKU: 1328
৳ 36৳ 4520% OFF
Out of Stock
Authorখুররম মুরাদ
Publisherআধুনিক প্রকাশনী
Delivery Estimate
Standard: 2–4 business days — ৳ 60
Cash on Delivery available
বিবরণরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
আজ গোটা দুনিয়ার অসংখ্য মানব কাফেলা এ সংকল্প নিয়ে চলছে যে, তারা তাদের জীবনের সফরকে ঐ পথেই পরিচালিত করবে, যে পথ প্রদর্শন করে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ (স)। তারা তাদের ব্যক্তি ও সমষ্টিগত জীবনকে সেই হিদায়াত অনুযায়ী গড়ে তুলতে চায়, যা রেখে গেছেন রাসূল খোদা (স)। বিগত কয়েকশ শতাব্দী থেকে মানব কাফেলা এমন এক পথে চলে আসছে যা তার পথ থেকে ভিন্নতর ও বিপরীতমুখী। তাই বর্তমান দুনিয়ায় তার পথে চলাটা চাট্টিখানি কথা নয়। এ পথে রয়েছে অসংখ্য বাধা প্রতিবন্ধকতা। সীমাহীন সমস্যা সংকট। অপরদিকে পথিকরাও দুর্বল অক্ষম। আরোহীরা ক্লান্ত রোগাক্রান্ত ও বৃদ্ধ। পথ জগদ্দলময় সান্ত্বনার বিষয় হচ্ছে, তার পদাংকের বদৌলতে এ পথে মরুভূমির পাথরও রেশমী কোমল। এ জন্য হাজারো সমস্যা থাকা সত্ত্বেও সংখ্যা বেড়েই চলেছে কাফেলার। অব্যাহত রয়েছে সফরের গতি। বর্তমান দুনিয়ায় এসব কাফেলার নাম ইসলামী আন্দোলন। যে কাফেলা নিজের ও মানব সমাজের জীবনযাপনের জন্যে বিনির্মাণ করতে চায় একটি রাজপথ, তার কামিয়াবীর জন্যে স্বীয় ঈমান, ইয়াকীন, ইচ্ছা, সংকল্প, আমল, আচরণ এবং চরিত্র ও কুরবানীর সাথে সাথে তার একজন উৎকৃষ্ট সেনাপতিরও প্রয়োজন। যেমনি করে কাফেলার প্রতিটি পদক্ষেপের জন্য একটি মাত্র পদাংকই অনুসরণযোগ্য এবং তা হচ্ছে রাসূল মুস্তফার পদাংক। তেমনি, কাফেলার নেতার জন্যও সেই একই পদাংকের অনুসরণের মধ্যেই রয়েছে কল্যাণ ও কামিয়াবী, যা রেখে গেছেন প্রথম নেতা রাসূলুল্লাহ (স)। সত্য কথা বলতে কি, কাফেলার প্রতিটি সদস্যই কোনো না কোনো পর্যায়ের এবং কোনো না কোনো স্থানের নেতা। তাদের প্রত্যেকেরই সেই হেদায়াত ও পথনির্দেশর মুখাপেক্ষী যা রয়েছে নবী মুস্তফা (স)-এর পদাংকে। তার পদাংকগুলোকে স্পষ্ট আলোকিত করার যোগ্যতা তো আর আমার নেই। এ পথে ইলমের চেয়ে তাকওয়া, আমল ও রাসূলকে অনুসরণের পাথেয় অধিক প্রয়োজন। আমি এসব দিক থেকেই দরিদ্র। রাসূলে খোদার (স) সীরাত সম্পর্কে কিছু বলা বা লেখা এমনিতেই সূর্যকে চেরাগ দেখানোর সমতুল্য। এ কোনো চাট্টিখানি সাহসের কথা নয়।

Frequently Bought Together

ইসলামী নেতৃত্বের গুনাবলী
ইসলামী নেতৃত্বের গুনাবলী
+
ছদ্মবেশী প্রগতিশীল
ছদ্মবেশী প্রগতিশীল
+
I Want to Repent, But...
I Want to Repent, But...
+
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ

Similar Products

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন