Home / ইসলামি অঞ্চল, শাসনব্যবস্থা ও রাজনীতি / চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব

চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব

এখনো কোনো রিভিউ নেইSKU: 1360
৳ 112৳ 14020% OFF
Out of Stock
Authorমাওলানা আবদুস শহীদ নাসিম
Publisherআধুনিক প্রকাশনী
Edition6th published, 2015
LanguageBengali
Pages240
Delivery Estimate
Standard: 2–4 business days — ৳ 60
Cash on Delivery available
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক, পরিচালক ও প্রতিপালক মহান আল্লাহর জন্য। আমি তারই শুকরিয়া আদায় করছি। সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত মুহাম্মদ রসূলুল্লাহ (সাঃ)-এর প্রতি। মহান আল্লাহ মানুষকে এ পৃথিবীতে তার প্রতিনিধি নিযুক্ত করেছেন। যথাযথভাবে আল্লাহর দাসত্ব করা ও তার প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করার মধ্যেই রয়েছে মানব জীবনের প্রকৃত সাফল্য ও সার্থকতা। এ দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের জন্যে অর্জন করা চাই আদর্শের যথার্থ জ্ঞান, আদর্শ প্রয়োগ ও বাস্তবায়নের উপযুক্ত কৌশল আর আদর্শ ভিত্তিক জন-নন্দিত পরম সুন্দর চরিত্র। এজন্যে নিজেকে গড়ে তোলা চাই বলিষ্ঠ ব্যক্তিত্ব আর সম্মোহনী নেতৃত্ব হিসেবে। ব্যক্তিত্ব ও নেতৃত্বের সাফল্য অর্জনের মাধ্যমেই অনিবার্য হয়ে ওঠে আদর্শের বিজয়। আল্লাহ পাক কখনো অযোগ্য লোকদের হাতে তার পৃথিবী পরিচালনার দায়িত্ব অর্পণ করেন না। আমি এ গ্রন্থের পান্ডলিপি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি, স্নেহভাজন আবদুস শহীদ নাসিম তার এ গ্রন্থে প্রিয় ব্যক্তিত্ব ও প্রিয় নেতৃত্ব হিসেবে আত্নগঠনের কার্যকর কৌশল পেশ করেছেন। কুরআন, হাদীস, সীরাত রসূল এবং আধুনিক কালের কর্মকৌশলের সমন্বয়ে তিনি এ গ্রন্থে ইসলামী সমাজ বিপ্লবের জন্য কাংখিত মানের ব্যক্তিত্ব ও নেতৃত্ব সৃষ্টির সুন্দরতম সরঞ্জাম সমূহের সমাহার ঘটিয়েছেন। বিশ্বমানবতার মুক্তিদূত মুহাম্মদ (সাঃ)-এর অনুপম ব্যক্তিত্ব ও নেতৃত্বের নমুনাকে উপমা হিসেবে উপস্থাপন করেছেন। তাই এ বই স্রষ্টার পথে শ্রেষ্ঠ জীবন গড়ার প্রেরণায় পাঠককে এগিয়ে নেবে মানবীয় গুণাবলীর শীর্ষমানে। এ বই বাংলা ভাষার ইসলামী সাহিত্য একটি অপূর্ব সংযোজন।

Frequently Bought Together

চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব
চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব
+
ছদ্মবেশী প্রগতিশীল
ছদ্মবেশী প্রগতিশীল
+
I Want to Repent, But...
I Want to Repent, But...
+
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ

Similar Products

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন
চাই প্রিয় ব্যক্তিত্ব চাই প্রিয় নেতৃত্ব — KhimahZone