

জীবন ছোট, তাই আমলও হতে হবে বুদ্ধিমানের মতো। অল্প আমলে অধিক সাওয়াব পেতে কে না চায়? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আকাঙ্ক্ষা তো প্রতিটি মুমিনেরই। অথচ আমরা অনেকেই জানি না—কোন আমলগুলো অল্প সময়েই এনে দিতে পারে বিপুল প্রতিদান। সারারাত ঘুমিয়েও তাহাজ্জুদের সাওয়াব? শহীদ না হয়েও শাহাদাতের মর্যাদা? ছোট ছোট আমলে পাহাড়সমান সাওয়াব? আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁর রহমতে এমন অনেক আমলের সুযোগ দিয়েছেন, যা সীমিত সময়েও আমাদের আমল-নামাকে সমৃদ্ধ করতে পারে।