Home / শিশু-কিশোর বই / আজব আজাব | আলোর গল্প, ভালোর গল্প সিরিজ-৪

আজব আজাব | আলোর গল্প, ভালোর গল্প সিরিজ-৪

আল্লাহর হুকুম না মানলে জীবনে নেমে আসে অনেক অনেক আজাব! এমনই আজাব নেমে এসেছিল মুসা আলাইহিস সালামের সময়ে। সোনার গাভির পূজা করে ধ্বংস হয়েছিল সামেরি ও তার অনুসারীরা। নানা ফন্দি করেও বাঁচতে পারেনি বনি ইসরাইল জাতির জেলেরা। বিপরীতে আল্লাহর পথে চললে সব সময় পাওয়া যায় আল্লাহর অশেষ দয়া। যেমন : সাহসী এক বালক একাই জালিম বাদশার ভিত কাঁপিয়ে দিয়েছিল। অনেক চেষ্টা করেও বাদশাহ তাকে হত্যা করতে পারেনি। এই বইয়ের চারটি গল্প : আজব আজাব, সামেরির সোনার গাভি, বনি ইসরাইলের জেলেরা ও বিস্ময় বালক গল্পে এ বিষয়গুলোই সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। ইনশাআল্লাহ, গল্পগুলো আমাদের শিশুদের আলোর পথে ও ভালোর পথে চলতে সাহায্য করবে।

৳ 200
In Stock — 10 availableমাত্র 10টি বাকি
1
মাত্র 10টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
গSold & Shipped Byগার্ডিয়ান পাবলিকেশন্স★ 0.0
বিবরণরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
আল্লাহর হুকুম না মানলে জীবনে নেমে আসে অনেক অনেক আজাব! এমনই আজাব নেমে এসেছিল মুসা আলাইহিস সালামের সময়ে। সোনার গাভির পূজা করে ধ্বংস হয়েছিল সামেরি ও তার অনুসারীরা। নানা ফন্দি করেও বাঁচতে পারেনি বনি ইসরাইল জাতির জেলেরা। বিপরীতে আল্লাহর পথে চললে সব সময় পাওয়া যায় আল্লাহর অশেষ দয়া। যেমন : সাহসী এক বালক একাই জালিম বাদশার ভিত কাঁপিয়ে দিয়েছিল। অনেক চেষ্টা করেও বাদশাহ তাকে হত্যা করতে পারেনি। এই বইয়ের চারটি গল্প : আজব আজাব, সামেরির সোনার গাভি, বনি ইসরাইলের জেলেরা ও বিস্ময় বালক গল্পে এ বিষয়গুলোই সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। ইনশাআল্লাহ, গল্পগুলো আমাদের শিশুদের আলোর পথে ও ভালোর পথে চলতে সাহায্য করবে।
Dr. Md. Ibrahim Khalil

ড. মো. ইব্রাহীম খলিল একজন লেখক, গবেষক, শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। বাবা অধ্যক্ষ মওলানা তাফাজ্জুল হুসাইন শাকুরী, মা বেগম নূরজাহান খান। জন্ম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। জাজিরা শামসুল উলুম মাদরাসা হতে দাখিল ও আলিম, মাদরাসা-ই-আলিয়া ঢাকা হতে ফাযিল ও কামিল (হাদীস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ হতে বিএ অনার্স (১ম স্থান), এমএ (৪র্থ স্থান), এমফিল (২০০৭) ও পিএইচ.ডি (২০১০)। যুক্তরাষ্ট্রে দুটি প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ। শিক্ষকতার শুরু ঢাকা মহানগর মহিলা কলেজে (১৯৯৯)। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে যোগদান ২০১৩ সালে এবং অদ্যাবধি কর্মরত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ৩টি গবেষণা প্রকল্প সম্পাদন। প্রকাশিত গবেষণা প্রবন্ধ ২০টি, গবেষণা গ্রন্থ ২টি। ৩টি সেমিনারে একক প্রবন্ধ উপস্থাপন।  লেখালেখির সূচনা এনসিটিবি অনুমোদিত পাঠ্যপুস্তক উচ্চমাধ্যমিক ইসলাম শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র-এর মাধ্যমে। পরবর্তীতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য রেফারেন্স গ্রন্থ রচনা। শিশুতোষ গ্রন্থও প্রকাশিত হয়েছে ১৩টি। প্রকাশিত গ্রন্থ প্রায় ৭০টি, উল্লেখযোগ্য কয়েকটি হলো আল-কুরআনে জীবন ও জগৎ, রাসূলুল্লাহ সা.-এর নীতি ও সংস্কার, আস-সীরাতুন নববীয়া সা. সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধান : প্রেক্ষাপট বাংলাদেশ, ভোলা জেলার মানতা সম্প্রদায়ের জীবন ও ধর্ম : সমীক্ষা, ইসলাম পরিচিতি, ইসলামে অর্থব্যবস্থা, ইসলামে রাজনৈতিক ব্যবস্থা, ইসলামে সামাজিক ব্যবস্থা ও পরিবার কল্যাণ, ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ, বিশ্বের প্রধান প্রধান ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিমদের অবদান ইত্যাদি। শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে ছোটদের নবী-রাসূল সিরিজ অন্যতম। ইসলামের জীবনদর্শন ও ভাবনা লেখার মূল উপজীব্য। সমৃদ

Frequently bought together

Selected 4 items
Items৳ 1,410
Total৳ 1,410

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন