Home / শিশু-কিশোর বই / অবাক সৃষ্টি সিরিজ (১-৫ খণ্ড)

অবাক সৃষ্টি সিরিজ (১-৫ খণ্ড)

"শিশুদের বিকাশে চিন্তাশীলতা খুব জরুরি। একজন মানুষ কতটা চিন্তাশীল হয়ে উঠবে, সেটা নির্ভর করে ছোটোবেলা থেকে শিশুকে আমরা কতটা চিন্তা করতে শেখাই, তার ওপর। শিশু বয়সে মানুষের মন থাকে কৌতূহলে পূর্ণ। এই কৌতূহলী মনের সামনে সৃষ্টির বিস্ময়গুলোকে তুলে ধরলে শিশুমন হয়ে ওঠে আরও বিস্তৃত ও অনুসন্ধানী। বিশ্বজগতের সৃষ্টির মধ্যে রয়েছে অসংখ্য বিস্ময়কর বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমেই স্রষ্টাকে চেনা যায়। আর স্রষ্টাকে চিনতে পারা শিশুর আত্মিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । চাঞ্চল্যে ভরপুর আল্লাহর সৃষ্টির কিছু বিস্ময়কে শিশুদের উপযোগী করে তুলে ধরা হয়েছে এই সিরিজে। এই সিরিজের মাধ্যমে আমরা শিশুদের হাতে এমন কিছু বই তুলে দিতে চেয়েছি, যা শিশুকে কেবল তথ্যই দেবে না; বরং তাকে চারপাশে

৳ 960
In Stock — 10 availableমাত্র 10টি বাকি
1
মাত্র 10টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
গSold & Shipped Byগার্ডিয়ান পাবলিকেশন্স★ 0.0
বিবরণরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
"শিশুদের বিকাশে চিন্তাশীলতা খুব জরুরি। একজন মানুষ কতটা চিন্তাশীল হয়ে উঠবে, সেটা নির্ভর করে ছোটোবেলা থেকে শিশুকে আমরা কতটা চিন্তা করতে শেখাই, তার ওপর। শিশু বয়সে মানুষের মন থাকে কৌতূহলে পূর্ণ। এই কৌতূহলী মনের সামনে সৃষ্টির বিস্ময়গুলোকে তুলে ধরলে শিশুমন হয়ে ওঠে আরও বিস্তৃত ও অনুসন্ধানী। বিশ্বজগতের সৃষ্টির মধ্যে রয়েছে অসংখ্য বিস্ময়কর বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমেই স্রষ্টাকে চেনা যায়। আর স্রষ্টাকে চিনতে পারা শিশুর আত্মিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । চাঞ্চল্যে ভরপুর আল্লাহর সৃষ্টির কিছু বিস্ময়কে শিশুদের উপযোগী করে তুলে ধরা হয়েছে এই সিরিজে। এই সিরিজের মাধ্যমে আমরা শিশুদের হাতে এমন কিছু বই তুলে দিতে চেয়েছি, যা শিশুকে কেবল তথ্যই দেবে না; বরং তাকে চারপাশের বস্তু নিয়ে চিন্তা করতেও শেখাবে। এই সিরিজের বইগুলো চারটি মূল দিককে (Four Dimensions) সামনে রেখে তৈরি করা হয়েছে : ১. চিন্তাশীলতা (Critical Thinking) ২. স্রষ্টার সঙ্গে সম্পর্ক (Relation with Creator) ৩. কৃতজ্ঞ হওয়া (Appreciation) ৪. দায়িত্বশীল হওয়া (Being Responsible) এই বইগুলো শিশুদের সৃষ্টির রহস্য নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে, স্রষ্টাকে চিনতে সাহায্য করবে, স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হতে শেখাবে এবং সৃষ্টিজগতের অংশ হিসেবে অন্য সৃষ্টির প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করবে।"
কানিজ ফাতিমা

একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। পেশায় শিক্ষক। চাইল্ড এডুকেশন ও প্যারেন্টিং বিষয়ে বিশেষজ্ঞ। এই সকল বিষয়ে বিভিন্ন কোর্সও তিনি পরিচালনা করেন। জন্ম বরিশাল জেলার কালিদাসিয়ায়। বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠেন খুলনায়। শিক্ষাজীবনে গ্র্যাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে। এমবিএ করেছেন দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে। কর্মজীবনের শুরুতে দারুল ইহসান ইউনিভার্সিটি প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে নর্থ ইউনিভার্সিটি, ঢাকায় সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষাদান করেন।  ২০০৯ সালে কানাডায় পাড়ি জমান। ২০১০ সালে টরন্টো, অন্টারিওতে বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস (বিসিএস)-এ আফটার স্কুল টিউটরিং প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে কাজ শুরু করেন। ২০১৩ সালে কুইন্স ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি কানাডার ক্যালগারিভিত্তিক একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কানাডাভিত্তিক স্বেচ্চছাসেবী সামাজিক সংগঠন The Centre for Children & Community Development-এর সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন। এ ছাড়াও তিনি শিশু-কিশোরদের সৃজনশীল চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাসহ জীবনঘনিষ্ঠ বিভিন্ন দক্ষতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ দেন এবং কাউন্সিলিং করেন।

Frequently bought together

Selected 4 items
Items৳ 2,170
Total৳ 2,170

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন