Home / উপন্যাস / অদ্বিতীয়া

অদ্বিতীয়া

এই যে দেখছেন বইয়ের নামের নিচে বড় করে লেখকের নাম জ্বলজ্বল করছে। আসলে কিন্তু বইটি তার নয়। প্রচ্ছদে প্রকাশনীর নামটাও সুন্দর ফুটে রয়েছে, তারাও এর মালিক নন। বইটি আসলে কাদের, জানেন? এই বইটি শুধুই অদ্বিতীয়াদের। অদ্বিতীয়ার পরিচয় কী? কারা সেই সৌভাগ্যবতী, যাদের সামনে শ্রদ্ধায় নুয়ে আসে দৃষ্টি? যাদের মর্যাদার কথা শুনলেও মনে ঈর্ষা জাগে জগতের সব বিবেকবান মানুষের? ‎ ‎এই মানুষটি হয়তো আপনি। কিংবা আপনার বোন, বান্ধবী, আত্মীয়া, পাড়া-প্রতিবেশী অথবা পরিচিতা কেউ। বস্তুত, আমাদের চারপাশেই তাদের অবস্থান। দিন যত যাচ্ছে, জুলুমের এই জগতে তাদের সংখ্যা শুধু বেড়েই চলেছে। তাদের জীবনের সংগ্রামের কথা আমরা হয়তো জানি। হয়তো জানি না। কিন্তু দুদিনের এই পৃথিবীতে তাদের সংগ্রামের সহযোদ্ধা হতে না পারি, সমব্যথী হতে তো কেউ

৳ 310
In Stock — 20 available
1
মাত্র 20টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
Edition
2026
Language
Bengali
Pages
176
সSold & Shipped Byসন্দীপন প্রকাশন★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
এই যে দেখছেন বইয়ের নামের নিচে বড় করে লেখকের নাম জ্বলজ্বল করছে। আসলে কিন্তু বইটি তার নয়। প্রচ্ছদে প্রকাশনীর নামটাও সুন্দর ফুটে রয়েছে, তারাও এর মালিক নন। বইটি আসলে কাদের, জানেন? এই বইটি শুধুই অদ্বিতীয়াদের। অদ্বিতীয়ার পরিচয় কী? কারা সেই সৌভাগ্যবতী, যাদের সামনে শ্রদ্ধায় নুয়ে আসে দৃষ্টি? যাদের মর্যাদার কথা শুনলেও মনে ঈর্ষা জাগে জগতের সব বিবেকবান মানুষের? ‎ ‎এই মানুষটি হয়তো আপনি। কিংবা আপনার বোন, বান্ধবী, আত্মীয়া, পাড়া-প্রতিবেশী অথবা পরিচিতা কেউ। বস্তুত, আমাদের চারপাশেই তাদের অবস্থান। দিন যত যাচ্ছে, জুলুমের এই জগতে তাদের সংখ্যা শুধু বেড়েই চলেছে। তাদের জীবনের সংগ্রামের কথা আমরা হয়তো জানি। হয়তো জানি না। কিন্তু দুদিনের এই পৃথিবীতে তাদের সংগ্রামের সহযোদ্ধা হতে না পারি, সমব্যথী হতে তো কেউ বাধা দিচ্ছে না। তাই, তাদের জন্য এই ক্ষুদ্র উপহারটুকু। ‎ ‎আমার স্বপ্ন বিশাল। দেশের প্রতিটি অদ্বিতীয়া, অপরাজিতার কাছে এই ক্ষুদ্র উপহারটুকু পৌঁছে যাবে, এই আমার চাওয়া। এই কথাগুলো হয়তো আজ অবাস্তব মনে হচ্ছে। তবে, সর্বশক্তিমান রবের কাছে তো কিছুই অসম্ভব নয়। ‎ ‎একদিন আমরা থাকব না। কিন্তু মুসলিমবঙ্গ সেদিন আর ধূসর-ম্লান রইবে না। সেদিনের মুসলিমবঙ্গের জমিন হবে উর্বর, সবুজ। সেদিন আর কোনো অদ্বিতীয়া হবে না জালিমদের সহজ শিকার। সেদিন আর অপরাজিতাদের মুখ মলিন হবে না অন্ধ চামচিকাদের খোঁটায়। নোংরা পরজীবীরা সেদিন আর দুঃসাহস দেখাবে না অনন্যাদের ক্ষতি করার। বহু আকাঙ্ক্ষার সেই দিনটির সূর্যোদয়ের কত দেরি পাঞ্জেরি? ‎ ‎অদ্বিতীয়ার পৃথিবীতে আপনাকে স্বাগতম।
সাজিদ হাসান

সন্দীপন প্রকাশন - বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বই প্রকাশনা সংস্থা। অনলাইনে বই ব্রাউজ করুন এবং কিনুন।

Frequently bought together

Selected 4 items
Items৳ 960
Total৳ 960

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন