

আলসেমি করে দুআ মুখস্ত না করার একটা মুদ্রাদোষ আমাদের অনেকেরই আছে। মুখস্ত করলেও তোতাপাখির মতো আওড়িয়ে যাই শুধু। কারণ আমরা যেসব দুআ পড়ি সেগুলোর অর্থ তো জানি না বললেই চলে। আমরা সালাতে বা সালাতের বাহিরে যেসব দুআ পড়ি, সেগুলো তো তখনই জীবন্ত হয়ে উঠবে যখন আমরা সেগুলোর অর্থ বুঝে পড়ব। না বুঝে বিড়বিড় করে কি আবেগের বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব? আমাদের মতো সাধারণদের জন্য তাই সন্দীপন প্রকাশন নিয়ে এসেছে “সালাতের দুআ” ও “কুরআনের দুআ” শিরোনামে চমৎকার দুটি দুআ স্টিকার প্যাকেজ। নান্দনিক ডিজাইনের এই স্টিকারগুলোতে রয়েছে বাছাইকৃত ২৪টি দুআ। প্রতিটি দুআর সাথে রয়েছে ঝরঝরে অর্থ, যা আয়ত্ত করলে আমাদের দুআগুলো হয়ে উঠবে আরও বেশি প্রাণবন্ত, ইন শা আল্লাহ। স্টিকারগুলো দেখে খুব সহজেই দুআগুলো মুখস্ত করে নিতে পারব আমরা, ইন শা আল্লাহ।