হোটেল ডায়মন্ড ড্রপ-এর অ্যাপে· রেস্টুরেন্টে বন্দি হলো আহমদ মুসা। ‘মতু’ শব্দ থেকে মতুতুংগা অ্যাটল দ্বীপের সন্ধান পেল সে। এর অভ্যন্তরেই ব্যাক সান সিন্ডিকেট-এর হেড কোয়ার্টার। সুরক্ষিত ভয়ংকর সে দুর্গে আহমদ মুসাকে প্রবেশ করতে হবে সম্পূর্ণ একা। কিন্তু কীভাবে? ক্লোন ষড়যন্ত্র- বিজ্ঞানের এক ভয়ংকর অপব্যবহার। বছরের পর বছর ধরে চলা এ ষড়যন্ত্র ধরা পড়ল এক নারীর চোখে। মৃত্যুর পূর্ব মুহূর্তে সেই নারী তার ডায়েরি তুলে দেয় আহমদ মুসার হাতে। কী করবে আহমদ মুসা? একটা ক্ষীণ সন্দেহ সামনে রেখে অ্যারেন্ডসি যাত্রা। উন্মুক্ত হবে কি ভয়াবহ ক্লোন ষড়যন্ত্র? আহমদ মুসা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, সেই সময় খবর এলো আমেরিকায় তার পরিবারের ওপর ভয়াবহ বিপদ। পুরোনো শত্রুরা একজোট হয়েছে তার স্ত্রী-সন্তানকে গিনিপিগ বানিয়ে কঠিন প্রতিশোধ নেওয়ার। আহমদ মুসা ছুটল ওয়াশিংটনে। সামনে এলো নতুন এক ষড়যন্ত্র? সন্ত্রাসী ‘এইচ থ্রি’-র কবল থেকে মুক্তি পেয়েছে আহমদ মুসা। এই মুক্তিটাই আবার সংকট হয়ে দাঁড়িয়েছে তার এবং আমেরিকান সরকারের জন্য। আহমদ মুসা সব গোপন তথ্য আমেরিকান সরকারকে জানিয়ে দিলে আমেরিকা অ্যাকশনে আসবে এই ভয়ে ‘এইচ থ্রি’ আমেরিকার ওপর ভয়ংকর গোপন অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নেয়। এ যেন মরার ওপর খাড়ার ঘা। ...এরপর আমেরিকার ওপর তিন দিনের আল্টিমেটামের মাত্র কয়েক ঘণ্টা বাকি। শ্বাসরুদ্ধকর অবস্থা। কী করবে আহমদ মুসা?
আবুল আসাদআবুল আসাদ। জন্ম ১৯৪২ সালের ৫ আগস্ট। বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট। দীর্ঘ চার দশক ধরে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাতচল্লিশ ও তৎপরবির্ত বাংলাদেশের বস্তুনিষ্ট রাজনৈতিক ইতিহাস রচনায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । এই বিষয়ে তার অনবদ্য দুটি গ্রন্থ হলো-'একশ বছরের রাজনীতি' ও 'কালো পঁচিশের আগে ও পরে' । এছাড়া্ও মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় কাহিনীকে উপজিব্য করে তার গল্পগ্রন্থ 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা' পাঠক সমাজে ব্যাপক সমাদ্রিত। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো-সাইমুম সিরিজ, যা বাংলাভাষী লাখও পাঠককে দারুণভাবে আলোড়িত করেছে। তারুণ্যকে প্রস্তুত করেছে সত্য ও সুন্দর বিনির্মাণের জন্য। তার কলম থেকে সৃষ্ট শক্তিশালী চরিত্র আহমদ মুসা লখো পাঠকের স্বপ্নের নায়ক। এ পর্যন্ত এই সিরিজের ৬৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে এবং ৬০ টি খণ্ড নিয়ে ১২ খণ্ডের সাইমুম সমগ্র গার্ডিয়ান থেকে প্রকাশিত হয়েছে। "