

বর্তমান জামানায় সন্তান-সন্তুতি লালন-পালনে উদাসীনতা ও লালন-পালন বিষয়ে তাদের জ্ঞানের দৈন্যতা আমাদের সমাজে প্রবলভাবে পরিলক্ষিত হয়। এর অশুভ পরিণতি আমাদের চোখের সামনেই। সুস্থ ও সুন্দর পরিচর্যার অভাবে আমাদের সমাজের কোমলমতি কিশোরেরা ধীরে ধীরে নানা অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, দিনদিন তারা নৈতিকভাবে অধঃপতিত হচ্ছে। এসবের মূল কারণ হলো তাদেরকে সুন্দর পরিচার্যার অনুপস্থিতি। সন্তান-সন্তুতি সুন্দরভাবে লালন-পালনের জন্য, তাদেরকে মহান আল্লাহর আদেশ ও রাসূল সা. এর আদর্শ অনুযায়ী চালানোর জন্য ছোট থেকেই ইসলামের প্রশিক্ষণ দিতে হবে। আর এই প্রশিক্ষণের জন্য প্রয়োজন সুন্দর একটি গাইডলাইন। সন্তান-সন্তুতিকে মহান আল্লাহ প্রদত্ত ও রাসূল সা. প্রদর্শিত পথে পরিচালনা করার সকল পাথেয় নিয়ে রচিত হয়েছে ‘সন্তান আল্লাহর ওলী হয় কীভাবে