"সময় আমাদের জীবনের সবচেয়ে বড়ো সম্পদ, অথচ আমরা সময়কেই বেশি অবহেলা করি। অন্যদিকে ব্যস্ততা আর দায়িত্বের চাপে আমরা জরুরি কাজ ও তুচ্ছ কাজের মধ্যে পার্থক্য করতে সন্দিহান হয়ে পড়ি। ফলে সুযোগ হাতছাড়া হয়, জীবন রয়ে যায় অপূর্ণতায়। লাইফ অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট বইটি এই শূন্যতা পূরণের একটি প্রচেষ্টা। এতে পাঠক পাবেন টাইম ম্যানেজমেন্টের ব্যাবহারিক কৌশল, জীবনের উদ্দেশ্য নির্ধারণের দিকনির্দেশনা এবং আত্মউন্নয়ন ও আধ্যাত্মিকতার সমন্বয়ে বরকতময় জীবন গড়ার পথ। শুধু প্রযুক্তিনির্ভর টুলস নয়; বরং নিয়মানুবর্তিতা, লক্ষ্য স্থিরকরণ এবং সঠিক অভ্যাসের মাধ্যমে জীবনকে সুন্দর ও ফলপ্রসূ করার শিক্ষা আছে এতে। বর্তমান প্রজন্মের বিভ্রান্তি ও অগোছালো জীবন কাটিয়ে ওঠার জন্য এই বই হতে পারে এক দিকনির্দেশক কম্পাস এবং বিশ্বস্ত সহচর।"
প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম১৯৭৪ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ভূমিকম্প বিশেষজ্ঞ এবং সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তিনি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ই-লার্নিং প্ল্যাটফরম ছষবধৎহ-এর প্রতিষ্ঠাতা। লেখকের অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা। পাশাপাশি মানুষের ব্যক্তিগত ও কর্মজীবনে সফলতা অর্জনে সহায়তা করা। প্রফেসর ড. ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম জীবনে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখী হয়েছেন। কণ্ঠকময় পথের অভিযাত্রী হয়েই তিনি জীবনের নানাবিধ সংকট মোকাবিলার বাস্তব কলাকৌশল হাতে- কলমে রপ্ত করেছেন। কর্মজীবনে তার সফলতা ও ব্যর্থতার অভিজ্ঞতা অনেক, যা তাকে এই বই লিখতে রসদ ও অনুপ্রেরণা জুগিয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। এবং অনলাইনে ইঞ্জিনিয়ারদের বিভিন্ন পেশাদার প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার শিক্ষকতা, গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা থেকে উপকৃত হচ্ছেন হাজারও প্রকৌশলী। তিনি মানুষের সঠিক জীবনযাপন প্রণালি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই বইটি সেই যাত্র র্নিং প্ল্যাটফরম Qlearn -এর প্রতিষ্ঠাতা। লেখকের অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা। পাশাপাশি মানুষের ব্যক্তিগত ও কর্মজীবনে সফলতা অর্জনে সহায়তা করা।