‘মাওলানা মওদূদী জীবনবৃক্ষের ছায়ায়’, নঈম সিদ্দিকীর লেখা ও আজমাদ ইউনুস অনূদিত বই। মাওদূদী (রহ.)-এর জীবন, ব্যক্তিত্ব, চিন্তা, সাহিত্য, সংগ্রাম ও ইসলামী আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা।
নঈম সিদ্দিকীনঈম সিদ্দিকী (১৯১৬–২০০২) ছিলেন একজন পাকিস্তানি ইসলামী চিন্তাবিদ, লেখক ও সাহিত্যিক। তিনি মাওলানা আবুল আ‘লা মওদূদীর ঘনিষ্ঠ সহযোগী এবং জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ের সদস্যদের একজন ছিলেন। তাঁর লেখালেখিতে ইসলামী চিন্তা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য ও মুসলিম সমাজের বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। ত কাওসার পত্রিকার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন এবং পরবর্তীতে চিরাগ-ই-রাহ পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও গবেষণামূলক লেখার মাধ্যমে ইসলামী সাহিত্যচর্চায় অবদান রাখেন। পরবর্তীতে তারজুমানুল কুরআ পত্রিকার সঙ্গেও সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে মুহসিনে ইনসানিয়াত , আল-মওদূদী , পঞ্চাশ-পাঁচ বছরের সঙ্গ এবং ইসলামী সমাজ, অর্থনীতি ও চিন্তাধারাবিষয়ক বিভিন্ন গ্রন্থ রয়েছে। নঈম সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর ২০০২ সালে লাহোরে মৃত্যুবরণ করেন। ন িনি