Home / শিশু-কিশোর / মা করেনি বারণ

মা করেনি বারণ

চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে শোয়েব, রাকিব আর জিসানের মতো তরুণরা ঘরে বসে থাকতে পারেনি। মায়ের অনুমতি আর দুআয় বুক বেঁধে মাদরাসা শিক্ষার্থী শোয়েব নেমে পড়েছিল রাজপথে। সেখানে পুলিশের গুলি এসে বুক ঝাঁঝরা করেছে সাধারণ সহযোদ্ধাদের, কেড়ে নিয়েছে আবু সাঈদ আর মুগ্ধর মতো শত শত তাজা প্রাণ। বন্ধুর হারিয়ে যাওয়া আঙুল, সহযোদ্ধার হারিয়ে যাওয়া পা কিংবা মর্গের দুঃস্বপ্ন অতিক্রম করেও থামেনি এই দামাল ছেলেদের মিছিল। হাসপাতালের করিডোর থেকে নদীর কোল, গলির অন্ধকার থেকে থানা ঘেরাও, প্রতিটি পদে ফুটে উঠেছে তাদের অদম্য দেশপ্রেম আর আত্মত্যাগের বীরত্বগাথা। মা করেনি বারণ কেবল তিনজন বন্ধুর আন্দোলনের গল্প নয়, এটি চব্বিশের গণ-অভ্যুত্থানের সত্য ও বাস্তবঘেঁষা এক জ্বলন্ত রূপলেখ। মায়ের দুআ, সাধারণ রিকশাওয়ালার আত

৳ 224৳ 28020% OFF
In Stock — 10 availableমাত্র 10টি বাকি
1
মাত্র 10টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
গSold & Shipped Byগার্ডিয়ান পাবলিকেশন্স★ 0.0
বিবরণরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে শোয়েব, রাকিব আর জিসানের মতো তরুণরা ঘরে বসে থাকতে পারেনি। মায়ের অনুমতি আর দুআয় বুক বেঁধে মাদরাসা শিক্ষার্থী শোয়েব নেমে পড়েছিল রাজপথে। সেখানে পুলিশের গুলি এসে বুক ঝাঁঝরা করেছে সাধারণ সহযোদ্ধাদের, কেড়ে নিয়েছে আবু সাঈদ আর মুগ্ধর মতো শত শত তাজা প্রাণ। বন্ধুর হারিয়ে যাওয়া আঙুল, সহযোদ্ধার হারিয়ে যাওয়া পা কিংবা মর্গের দুঃস্বপ্ন অতিক্রম করেও থামেনি এই দামাল ছেলেদের মিছিল। হাসপাতালের করিডোর থেকে নদীর কোল, গলির অন্ধকার থেকে থানা ঘেরাও, প্রতিটি পদে ফুটে উঠেছে তাদের অদম্য দেশপ্রেম আর আত্মত্যাগের বীরত্বগাথা। মা করেনি বারণ কেবল তিনজন বন্ধুর আন্দোলনের গল্প নয়, এটি চব্বিশের গণ-অভ্যুত্থানের সত্য ও বাস্তবঘেঁষা এক জ্বলন্ত রূপলেখ। মায়ের দুআ, সাধারণ রিকশাওয়ালার আত্মত্যাগ আর তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশের আত্মপ্রকাশের গল্প। জোহরা বেগমের অটল বিশ্বাস আর শোয়েবের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিটি লাইনে প্রতিধ্বনি ঘটে এক সত্যের, ‘তোমরাই হলে বাংলাদেশ, তোমরাই এই দেশের মানচিত্র।’
রবিউল ইসলাম

রবিউল ইসলামের বেড়ে ওঠা দক্ষিণের জেলা সাতক্ষীরাতে। পড়ালেখা ব্যবসায় প্রশাসনে। খুলনার আযমখান কমার্স কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক। এমবিএ সম্পন্ন করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। ছোটোদের জন্য লিখতে ভালোবাসেন, ঘুরতে পছন্দ করেন। জন্মদিন ২৮ অক্টোবর।

Frequently bought together

Selected 4 items
Items৳ 629
Total৳ 629

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন