Home / ইবাদাত, আমল ও আমলের সহায়িকা / নির্বাচিত ১০০ দুআ ও জীবিকার সন্ধানে প্যাকেজ

নির্বাচিত ১০০ দুআ ও জীবিকার সন্ধানে প্যাকেজ

কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ কুরআন ও সুন্নাহতে বর্ণিত দুআ একজন মুমিনের জীবনে হিদায়াত ও প্রশান্তির উৎস। সেই প্রয়োজন থেকেই বিখ্যাত আলিম শাইখ সালিহ আল-মুনাজ্জিদ দুনিয়া ও আখিরাতের কল্যাণবাহী ১০০টি সারগর্ভ দুআ নির্বাচন করে সংকলন করেছেন এই ছোট্ট পুস্তিকায়। যেগুলো যেকোনো দুআ-মুনাজাতে পাঠযোগ্য এবং কবুল হওয়ার আশায় অগ্রগণ্য। বাংলা সংস্করণে প্রতিটি দুআর বিশুদ্ধ হরকতসহ মূলপাঠ, নির্ভরযোগ্য তাখরিজ, একাধিক রেফারেন্স ও প্রয়োজনীয় টীকা এবং প্রারম্ভিক উপকারী আলোচনা সংযোজন করেছেন উস্তায মাহমুদ সিদ্দিকী। প্রাঞ্জল অনুবাদের মাধ্যমে মূল দুআর আকুতি ও গভীরতা বজায় রাখার চেষ্টা করেছেন তিনি , যাতে পাঠক সহজেই সুন্নাহসম্মত দুআর চর্চায় অভ্যস্ত হতে পারেন। “কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ”—সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধ একটি দুআ-সং

৳ 250৳ 34327% OFF
In Stock — 20 available
1
মাত্র 20টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
Edition
Purchase Percentage update
Pages
232
পSold & Shipped Byপেনফিল্ড পাবলিকেশন★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ কুরআন ও সুন্নাহতে বর্ণিত দুআ একজন মুমিনের জীবনে হিদায়াত ও প্রশান্তির উৎস। সেই প্রয়োজন থেকেই বিখ্যাত আলিম শাইখ সালিহ আল-মুনাজ্জিদ দুনিয়া ও আখিরাতের কল্যাণবাহী ১০০টি সারগর্ভ দুআ নির্বাচন করে সংকলন করেছেন এই ছোট্ট পুস্তিকায়। যেগুলো যেকোনো দুআ-মুনাজাতে পাঠযোগ্য এবং কবুল হওয়ার আশায় অগ্রগণ্য। বাংলা সংস্করণে প্রতিটি দুআর বিশুদ্ধ হরকতসহ মূলপাঠ, নির্ভরযোগ্য তাখরিজ, একাধিক রেফারেন্স ও প্রয়োজনীয় টীকা এবং প্রারম্ভিক উপকারী আলোচনা সংযোজন করেছেন উস্তায মাহমুদ সিদ্দিকী। প্রাঞ্জল অনুবাদের মাধ্যমে মূল দুআর আকুতি ও গভীরতা বজায় রাখার চেষ্টা করেছেন তিনি , যাতে পাঠক সহজেই সুন্নাহসম্মত দুআর চর্চায় অভ্যস্ত হতে পারেন। “কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ”—সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধ একটি দুআ-সংকলন, যা আপনার মুনাজাতকে করবে আরও অর্থবহ ও আলোকিত। জীবিকার সন্ধানে জীবনযাত্রার প্রতিটি বাঁকে আমরা ছুটে চলেছি জীবিকার জন্য। কিন্তু প্রশ্ন হলো—রিযিক কি শুধুই অর্থ? সফলতা কি শুধুই অর্জনের হিসাব? নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো সত্য? “জীবিকার সন্ধানে” বইটি আমাদের দাঁড় করাবে সেই গভীর প্রশ্নগুলোর সামনে। এখানে জীবিকা কেবল উপার্জনের কৌশল নয়; বরং ঈমান, তাকওয়া ও আল্লাহর প্রতি তাওয়াক্কুলের আলোকে এক সমন্বিত জীবনদর্শন। আরবের বিখ্যাত আলিম শাইখ আবদুল মালিক আল কাসিম এখানে তুলে ধরেছেন—হালাল ও হারামের সীমারেখা, পরিশ্রম ও নির্ভরতার ভারসাম্য, দুনিয়ার প্রাপ্তি ও আখিরাতের জবাবদিহির সম্পর্ক। স্বল্প কলেবরের এ গ্রন্থে কুরআন-সুন্নাহর দিকনির্দেশনা ও বাস্তব জীবনের প্রেক্ষাপট মিলিয়ে দেখানো হয়েছে—সত্যিকারের সফলতা সেই জীবিকায়, যেখানে রয়েছে সততা, দায়িত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টি। যারা জীবিকার পথ খুঁজতে গিয়ে দ্বিধাগ্রস্ত, যারা দুনিয়ার ব্যস্ততার ভিড়ে আখিরাতকে হারাতে চান না, কিংবা যারা হালাল উপার্জনের মর্যাদা নতুন করে বুঝতে চান—তাদের জন্য এ বই হতে পারে একটি দিকনির্দেশনামূলক সহচর। জীবিকার সন্ধানে—শুধু উপার্জনের নয়, বরং বরকতময় জীবনের পথে এক আন্তরিক আহ্বান।
শাইখ আব্দুল মালিক আল কাসিম

আব্দুল মালিক আল-কাসিম একজন সমকালীন সৌদি ইসলামি লেখক, গবেষক ও দাঈ। সৌদি আরবের রিয়াদের উত্তরে অবস্থিত বীর নগরীতে তার জন্ম। তিনি একটি সুপরিচিত আলেম পরিবারে বেড়ে ওঠেন। তার দাদা শাইখ আব্দুর রহমান ইবন মুহাম্মাদ আল-কাসিম হাম্বলি ফিকহের একজন প্রখ্যাত আলেম… আরো পড়ুন

Frequently bought together

Selected 4 items
Items৳ 1,172
Total৳ 1,172

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন