Home / সীরাতে রাসূল (সা.) / নবীজী (সা.)-এর দেহ মোবারক

নবীজী (সা.)-এর দেহ মোবারক

এখনো কোনো রিভিউ নেইSKU: 1103
৳ 49৳ 7030% OFF
Out of Stock
Authorমাওলানা ইলিয়াস আমিনী
Publisherমদীনা পাবলিকেশান্স
LanguageBengali
Delivery Estimate
Standard: 2–4 business days — ৳ 60
Cash on Delivery available
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) সব দিক থেকেই শ্রেষ্ঠ ছিলেন। শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে কোন দিক থেকেই কেউ তাঁর সমপর্যায়ের ছিল না। সর্বগুণে তিনি অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী। আমলে, আখলাকে, জ্ঞানে-গুণে, আচার-ব্যবহার এবং ইবাদত-বন্দেগীতে তাঁর উপমা একমাত্র তিনি নিজেই, তেমনিভাবে দৈহিক রূপ-মাধুরী এবং অঙ্গ সৌষ্ঠবেও তিনি অদ্বিতীয়, অতুলনীয়, অবর্ণনীয়। কলমের কালিতে তাঁর রূপ মাধুরীর চিত্রায়ন কোন সিদ্ধহস্ত শিল্পীর পক্ষেই সম্ভব না, অদ্যাবধি জগতের কেউ পারেনি। জগতখ্যাত সুন্দর ও সুশ্রী মহাপুরুষ হযরত ইউসুফ (আ.)-ও আমাদের মহানবী (সা.)-এর সৌন্দর্যের মাত্র অর্ধাংশ প্রাপ্ত হয়েছিলেন। অথচ হযরত ইউসুফ (আ.)-কে দেখে মিসরের নারীরা মনের অবচেতনে হাত কেটে ফেলেছিল। মিসরের রূপসী ললনারা আমাদের নবী (সা.)-কে দেখলে কি করত। আম্মাজান আয়েশা (রা.) এর জবাব দিচ্ছেনÑ “জুলেখার ললনারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছেÑ আমাদের নবীর রূপ মাধুরী তাদের চোখে পড়লে হৃদয় টুকরো টুকরো করে ফেলত।” যে যাকে ভালোবাসে সে তার প্রিয়তমের সবটুকু রূপের বর্ণনা না দিতে পারলেও যতটুকু সম্ভব ততটুকুই বলে বেড়ায়। এতে প্রেমিকের তৃপ্তি, হৃদয়ের আনন্দ, ভালোবাসার সার্থকতা। আমাদের প্রিয়তম নবী (সা.)-এর বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। সাহাবারা যেমন প্রাণভরে রাসূল (সা.)-এর দর্শন উপভোগ করতেন, তেমনি প্রাণান্তকর চেষ্টা করেছেন তাঁর রূপের বর্ণনা দিতে। রাসূল (সা.)-এর রূপের বর্ণনা দিতে যেয়ে সাহাবারা শব্দ এবং সমৃদ্ধির নতুন একটি অংশ হিসাবে সংযোজন হয়ে আছে। সাহাবাদের এসব বর্ণনাকে সামনে রাখলে ধ্যানের জগতে রাসূল (সা.)-এর একটা প্রতিচ্ছবি অংকন করা যায়। যারা রাসূল (সা.)-কে বাস্তবে দেখতে পায়নি বা অন্তত স্বপ্নের জগতেও জিয়ারতের ভাগ্য জুটেনি, তাদের জন্যে ধ্যানের এ খোরাক বিশাল কিছু। সাহাবাগণ রাসূল (সা.)-এর দেহের প্রতিটি অঙ্গের বিবরণ তুলে ধরেছেন নিখুঁতভাবে। নবী করীম (সা.)-এর দেহের এই বিবরণকে আরবী পরিভাষায় ‘শামায়েলে নববী’ বলা হয়। শামায়েলে নববীর উপর আরবী-উর্দু ভাষায় পর্যাপ্ত বই থাকলেও বাংলা ভাষায় শামায়েলে নববী এখনও রচিত হয়নি। আসলে এতটুকু বললেও মনে হয় অত্যুক্তি হবে না যে, আমাদের এ বইটি যে আঙ্গিকে রচিত, এই আঙ্গিকে বাংলা ভাষায় রচিত সীরাতের বই এখনও আমাদের নজরে আসেনি। শামায়েলের অনেকগুলো অধ্যায়ের মধ্যে এখানে শুধু দেহ মোবারক এবং দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের বৈশিষ্ট্য নিয়ে বইটি রচিত। কেমন ছিল রাসূল (সা.)-

Frequently Bought Together

নবীজী (সা.)-এর দেহ মোবারক
নবীজী (সা.)-এর দেহ মোবারক
+
ছদ্মবেশী প্রগতিশীল
ছদ্মবেশী প্রগতিশীল
+
I Want to Repent, But...
I Want to Repent, But...
+
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ

Similar Products

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন
নবীজী (সা.)-এর দেহ মোবারক — KhimahZone